• পুজোর আগে বাড়ছে মদের দাম
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর মুখে সুরা প্রেমীদের জন্য দুঃসংবাদ। ১ অক্টোবর থেকে বাড়ছে মদের দাম। দেশে তৈরি বিদেশি মদ, বিয়ার এবং দেশি মদ সমস্ত ক্ষেত্রেই নতুন মূল্য কাঠামো তৈরি হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেডের (ডব্লিউএসবিসিএল) ইতিমধ্যে এই তিন ধরনের মদ সরবরাহের জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) বা ইচ্ছাপত্র পেশের আবেদন জমার আরজি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যা নিয়ে হওয়া বৈঠকে সংস্থাগুলিকে নতুন করে মদের দাম সংক্রান্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে। বৈঠকে ইওআই গ্রহণের পর মদের নয়া মূল্য সংক্রান্ত তথ্য নথিভুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। যা কার্যকর হবে ১ অক্টোবর থেকে। তবে কত টাকা বাড়বে তা এখনও নির্ধারিত হয়নি। এর জেরে রাজস্ব আদায় বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এবছর থেকে মহাঅষ্টমির দিন বন্ধ থাকবে মদের দোকান। এর ফলে রাজস্ব আদায়ে কোনো ঘাটতি হবে না বলেও মনে করছে আবগারি শিল্পের সঙ্গে যুক্তরা।    
  • Link to this news (বর্তমান)