• BRICS Summit 2026: ‘খোয়াব হো তুম ইয়া কোয়ি হকিকত...’ কিশোরের গানে জমিয়ে দিলেন মালয়েশিয়ার PM, দেখুন VIDEO
    এই সময় | ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • মালয়েশিয়ার প্রাইম মিনিস্টারের গলায় বলিউড ক্লাসিক। মুকেশ থেকে কিশোর, দিল্লিতে BRICS সামিটে এসে এক অন্য মুডে দেখা গেল সে দেশের প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিমকে। আনোয়ার নিজেই এক্স হ্যান্ডলে সেই ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে তাঁর গলায় শোনা যাচ্ছে, ১৯৬৪-এর ‘সঙ্গম’ ছবির হৃদয় নিংড়ে নেওয়া সেই গান— ‘দোস্ত দোস্ত না রহা’, ১৯৬৫ সালের ছবি ‘তিন দেবিয়াঁ’ ছবির টাইমলেস ক্লাসিক ‘খোয়াব হো তুম ইয়া কোয়ি হকিকত’।

    BRICS সামিট চলছে দিল্লিতে। বিভিন্ন দেশের মতো সেই সামিটে যোগ দিতে এসেছেন মালয়েশিয়ার পিএম আনোয়ার ইব্রাহিম। সামিটের পরে দিল্লির একটি হোটেলে BRICS গালা ডিনারে গান গেয়ে মাতিয়ে দেন তিনি।

    বলিউডের গানের প্রতি আনোয়ারের ভালোবাসা যে বহুদিনের, এর আগেও তার প্রমাণ মিলেছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালয়েশিয়া গিয়েছিলেন। সেই সময়ে তাঁকে স্বাগত জানানোর একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন আনোয়ার। সেখানে ‘কভি খুশি কভি গম’ ছবির ‘বোলে চুড়িয়া’ গানটি ব্যবহার করা হয়।

    শনিবার ১৮ তম BRICS সামিটে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মালয়েশিয়ার পিএম আনোয়ার ইব্রাহিম। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতটাই জনপ্রিয় যে, আমার কাছে এমন বহু মেসেজ এসেছে, যেখানে তাঁকে শুভেচ্ছা জানাতে বলা হয়েছে।’

    BRICS-এর পার্টনার কান্ট্রি হিসেবে উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নেয় মালয়েশিয়া। সেখানে উন্নয়ন, গ্লোবাল গভর্নেন্স , বাণিজ্য, বিনিয়োগ এবং ডিজিটাল ট্রান্সফরমেশন-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

    ২০২২ সালে মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার পদে বসেন আনোয়ার ইব্রাহিম। সেই পদে দায়িত্ব নেওয়ার পরে এটাই তাঁর প্রথম ভারত সফর। সেই সফরে আনোয়ারের গান এক অন্য মাত্রা যোগ করেছে। সোশ্যাল মিডিয়ায় দারুণ প্রশংসা পেয়েছে তাঁর গান।

  • Link to this news (এই সময়)