• বাড়ির মধ্যেই গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, বকুলতলায় গ্রেপ্তার পরিচারক
    এই সময় | ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নিমপীঠের কাছে বকুলতলায়। জানা গিয়েছে, ঘটনার সময়ে বাড়িতে একাই ছিলেন ওই মহিলা। সেই সময়েই তাঁর উপরে চড়াও হন ইউসুফ মোল্লা নামে ওই অভিযুক্ত যুবক। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে নিজের বাড়িতে একাই ছিলেন গৃহবধূ। সেই সময়েই অভিযুক্ত যুবক তাঁর উপরে চড়াও হয়ে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। জানা গিয়েছে, ওই যুবক নির্যাতিতার বাড়িতে পরিচারকের কাজ করেন। পরিবারের সদস্যরা এই ঘটনার কথা জানতে পারলে শনিবার রাতেই বকুলতলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শনিবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

    এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ ও অবরোধ শুরু করেন স্থানীয়রা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া পদক্ষেপের আশ্বাস দিলে অবরোধ ওঠে।

  • Link to this news (এই সময়)