• মঙ্গল থেকে শনি একাধিক চক্ররেলের যাত্রাপথে বদল, কেন এই সিদ্ধান্ত নিল পূর্ব রেল?
    এই সময় | ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • গণেশ, বিশ্বকর্মা প্রতিমা বিসর্জনের কারণে চক্ররেল চলাচল নিয়ন্ত্রণ করার কথা জানাল পূর্ব রেল। রাজ্য সরকারের অনুরোধেই ট্রেন পরিষেবা নিয়ন্ত্রণের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বাবুঘাট এবং সংলগ্ন কয়েকটি ঘাটে হয় প্রতিমা নিরঞ্জন। আর সেই সব ঘাটে পৌঁছতে গেলে রেললাইন পার হতে হয়। তাই বিসর্জনের কারণে ওই অংশের রেল পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে রেল।

    রেল জানিয়েছে, আগামী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর, অর্থাৎ, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত পাঁচ দিন চক্ররেল চলাচল নিয়ন্ত্রণ করা হবে। নির্ধারিত গন্তব্যের পরিবর্তে টালা পর্যন্ত যাবে ডাউনের তিনটি ট্রেন। সেগুলি হলো— ১) দুপুর ৩টে ১৫ মিনিটের নৈহাটি-মাঝেরহাট (৩০১২২)। ২) দুপুর ৩টে ৫০ মিনিটের বারাসত-মাঝেরহাট (৩০৩১২)। ৩) সন্ধ্যা ৬টা ৮ মিনিটের দত্তপুকুর-মাঝেরহাট (৩০৩১৪)।

    আবার আপ লাইনের তিন ট্রেন ছাড়বে টালা থেকে। সেগুলি হলো— ১) বিকেল ৩টে ৩৫ মিনিটের মাঝেরহাট-হাবরা (৩০৩৩১)। ২) সন্ধ্যা ৬টা ১৪ মিনিটের বালিগঞ্জ-ব্যারাকপুর (৩০১১১)। ৩)সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটের মাঝেরহাট-নৈহাটি (৩০১২৩)।

    এ ছাড়া ৩০৭১১ নম্বর লোকালটি বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে। ৩০৩৩২ নম্বর লোকালটি কাঁকুড়গাছি রোড জংশন-বালিগঞ্জ হয়ে মাঝেরহাটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। ৩০৩৫৩ নম্বর লোকাল মাঝেরহাট থেকে বালিগঞ্জ-কাঁকুড়গাছি রোড হয়ে চলবে। একই পথে মাঝেরহাট থেকে চলবে ৩০১৩৫ এবং ৩০৩১৩ নম্বর লোকালও।

    আবার ৩০৩১৭ নম্বর ট্রেনটির যাত্রা বালিগঞ্জ থেকে শুরু হবে। সেটি বালিগঞ্জ জংশন-কাঁকুড়গাছি রোড হয়ে যাবে। পাশাপাশি ৩০৪১৬ নম্বর লোকালটি মাঝেরহাটে যাত্রা শেষ করবে। আর ৩০৪৫১ নম্বর লোকাল যাত্রা শুরু করবে মাঝেরহাট থেকেই।

  • Link to this news (এই সময়)