• রাজ্যে আসছেন আম্বানিরা, রাইজিং ভারত সামিটে শিল্পের সুখবর শোনালেন মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
    News18 বাংলা | ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • কলকাতাঃ রাইজিং ভারত সামিটের মঞ্চে উপস্থিত হয়ে রাজ্যের শিল্প নিয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “অনন্ত আম্বানির সঙ্গে আমার কথা হয়েছে। উনি ও মুকেশ আম্বানি বাংলায় আসছেন। বাংলায় বিনিয়োগ করবেন ওঁরা। ডেটা সেন্টার ও সেমি কন্ডাক্টর হাবে কাজ করবেন।”

    মুখ্যমন্ত্রী আরও বলেন, “সমস্ত উদ্যোগপতি ও শিল্পপতিদের বলছি বাংলায় আসুন, বিনিয়োগ করুন। সবাই আসুন বাংলায়।” তিনি জানান, নিজে নানা জায়গায় গিয়েছেন এবং বিভিন্ন ভূমিপুজোয় যোগ দিয়েছেন। তাঁর দাবি, “এই সরকার প্রো-ইন্ডাস্ট্রি সরকার। তোলাবাজি বন্ধ করা সরকার।”

    সরকারের চার মাস পূর্ণ হওয়ার পর শিল্পপতিদের অভিজ্ঞতা কেমন, রাইজিং ভারত সামিটের মঞ্চ থেকে সরাসরি অনুষ্ঠানে হাজির শিল্পপতিদের কাছে সেই প্রশ্নও করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বললেন ‘গ্যারেন্টার’ এবং নিজেকে বললেন ‘ইম্প্লিমেন্টার’৷

    প্রধানমন্ত্রীকে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘তিনি সভা করেন, মিছিল করেন এবং মানুষের কাছে তিনি ছিলেন গ্যারেন্টার। আর আমি ও আমার মন্ত্রী সভার সতীর্থরা হলাম ইমপ্লিমেন্টর’’৷ দীর্ঘ সময় পর কেন্দ্র এবং রাজ্যে একই দলের সরকার ক্ষমতায় এসেছে৷ এটা বাংলার সামনে বিরাট সুযোগ নিয়ে এসেছে, জানালেন মুখ্যমন্ত্রী৷ ‘বাংলায় বিজেপি ক্ষমতায় এলে উন্নয়নের গ্যারান্টি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ করব আমরা৷’ রাইজিং ভারতের মঞ্চে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷

    তৃণমূল সরকারের আমলে শুরু হওয়া দুর্গাপুজোর কার্নিভাল নিয়ে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ তিনি বলেন, ‘কার্নিভালের দিন প্রাক্তন মুখ্যমন্ত্রী রেড রোডে সিংহাসনে বসে থাকতেন, সামনে দিয়ে মা যেতেন৷ কে কাকে স্যালুট করতেন বোঝা যেত না৷ মনে হত মা নিজেই সিংহাসনে বসা সামান্য একজন মানুষকে স্যালুট করছেন৷’
  • Link to this news (News18 বাংলা)