• 'ল্যান্ড ব্যাঙ্ক ও জমি নীতি তৈরি হচ্ছে', রাইজিং ভারত সামিটে জানালেন দিলীপ ঘোষ
    News18 বাংলা | ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • কলকাতা, শুভ্রজিৎ চক্রবর্তী: ‘শিল্পের জন‍্য জমির অভাব নই,’ রাইজিং ভারত সামিটে উপস্থিত হয়ে বললেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ। শিল্প নিয়ে কথা বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “অনেক জায়গা আছে, যেমন আসানসোল। জমির যে চরিত্র, সেখানে শিল্পই হবে। বাগনান এমন একটা জায়গা। খড়্গপুরে আসুন, আমি জমি দেব।”
    তিনি বলেন, আগের সরকারের কাছে সেই তথ্য ছিল না। বর্তমানে ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করা হচ্ছে এবং জমি নীতি তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি। শিল্পপতিদের রাজ্যে আসার আহ্বান জানিয়ে দিলীপ ঘোষ বলেন, “শিল্পপতিদের কোথায় জমি দেওয়া হবে, সেটা সরকারের দায়িত্ব। সরকারই ঠিক করবে কোথায় শিল্পপতিদের জমি দেওয়া হবে।”

    রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান ভ্রষ্টাচারেই রয়েছে। অন্য কিছুতে নেই।” তৃণমূল কংগ্রেস খতম হয়নি বলেও জানান তিনি। তবে, “কিছুদিন চলবে এই যা” বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ।

    দিলীপ ঘোষ বলেন, “রাস্তায় দাঁড়িয়ে গো-মাংস খেতে দেবো না। কে এই কালচার এনেছে? যার খেতে হবে, গরু-ছাগল, নিজের বাড়িতে বসে বসে খাক। বাইরে দাঁড়িয়ে এসব চলবে না। এটা বাংলার কালচার নয়।”
  • Link to this news (News18 বাংলা)