• খোলা হবে দিঘা গেটের ‘বিশ্ব বাংলা’ লোগো, জাতীয় সড়কে দু’দিন যান চলাচল নিয়ন্ত্রণ
    এই সময় | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • দিঘা গেটের মাথায় লাগানো ‘বিশ্ব বাংলা’ লোগো খোলার কাজ করবে জেলা প্রশাসন। সেই কারণে আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর (সোমবার ও মঙ্গলবার) ১১৬ নম্বর জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। রবিবার বিজ্ঞপ্তি দিয়ে জানাল দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।

    সোম ও মঙ্গলবার এই দু’দিন রাত্রি ১২টা থেকে ভোর ৩টে পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সিইও ধুমালপ্রতীক অশোক বলেন, ‘যাত্রীদের যাতে কোনও রকমের অসুবিধা না হয়, তার জন্য রাতে কাজ করার কথা বলা হয়েছে দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে। এই রুটের গাড়িগুলি গেটের সামনে পেট্রল পাম্প থেকে ঘুরিয়ে দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।’

    রাজ্যে পালাবদলে পরেই নতুন সরকার ‘বিশ্ব বাংলা’ লোগো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। পূর্বতন সরকারের এই লোগো বাতিল করে নতুন লোগো তৈরি করা হয়েছে। ইতিপূর্বে কলকাতা-সহ অন্যান্য জায়গা থেকে ‘বিশ্ব বাংলা’র লোগো খোলা হয়েছে। আগেই দিঘার ঘাটগুলি থেকেও বিশ্ব বাংলার লোগো খোলা হয়েছিল।

    উল্লেখ্য, পূর্বতন সরকারের আমলে সৌন্দর্যায়নের কারণে ২০১৬ সালে দিঘায় এই গেট নির্মাণ করা হয়েছিল। গেটের মাথায় লাগানো হয়েছিল ‘বিশ্ব বাংলা’ লোগো।

  • Link to this news (এই সময়)