• কাঁকিনাড়ায় জমজমাট গণেশ পুজো, উৎসবের আগেই পথ নির্দেশিকা প্রকাশ ট্রাফিক পুলিশের
    দৈনিক স্টেটসম্যান | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • মহারাষ্ট্রে ধুমধাম করে পালিত হয় গণেশ পুজো। পশ্চিমবঙ্গেও বিভিন্ন জায়গায় গণেশ পুজো হয়ে থাকে। এবার মহারাষ্ট্রের মতো কাঁকিনাড়াতেও জমজমাট করে হবে গণেশ উৎসব। গণেশ পুজো উপলক্ষে কাঁকিনাড়া এলাকায় যানজট ও যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ পথ নির্দেশিকা প্রকাশ করল আতপুর ট্রাফিক গার্ড। রবিবার ভাটপাড়ার প্রেমচন্দ্র শতবার্ষিকী ভবনে আনুষ্ঠানিকভাবে এই পথ নির্দেশিকার উন্মোচন করা হয়।

    সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক নর্থ সজল মান্ডি, এসিপি নৈহাটি দেবাদ্রি বিশ্বাস, আতপুর ট্রাফিক গার্ডের আধিকারিক সুরেশ্বর মণ্ডল-সহ দমকল ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। গণেশ পুজোর সময় কাঁকিনাড়া এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। তাই উৎসব চলাকালীন যান চলাচল স্বাভাবিক রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিষেবা সচল রাখার লক্ষ্যেই এই পথ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

    এদিনের অনুষ্ঠান থেকে কাঁকিনাড়া এলাকার গণেশ পুজোকে কেন্দ্র করে নির্দিষ্ট যান চলাচল ও পথ নির্দেশিকা প্রকাশ করা হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুজোর দিনগুলিতে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    উল্লেখ্য, মহারাষ্ট্রের পরেই কাঁকিনাড়ার গণেশ পুজো বিশেষভাবে জনপ্রিয়। প্রতি বছরই এই পুজোকে ঘিরে কাঁকিনাড়া ও পার্শ্ববর্তী এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। শুধু তাই নয়, দূরদূরান্ত থেকে বহু মানুষ পুজো দেখতে আসেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)