• নাগরদোলায় চুল আটকে বিপত্তি! চুল সমেত উপড়ে গেল তরুণীর খুলি, তারপর…
    প্রতিদিন | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • মেলা দেখতে গিয়ে আনন্দ করে নাগরদোলা চেপেছিলেন। সেটাই কাল হয়ে দাঁড়াল। নাগরদোলার লোহার বেয়ারিংয়ের খাঁজে চুলের গোছা আটকে উপড়ে গেল খুলি। ভয়ংকর এই দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ইয়াভাতমালে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

    জানা গিয়েছে, গত শুক্রবার ইয়াভাতমাল জেলার মহাগাঁও তালুকায় ‘তানহা পোলা’ উৎসব উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছিল। সেখানে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। ওই দিনই বিকেলে মেলা দেখতে এসেছিলেন বছর ২৫-এর বালি মারুতি তালিকোটে। তিনি ফুলসাওয়াঙ্গির বাসিন্দা। আনন্দ করে চেপেছিলেন নাগরদোলায়। কিন্তু অসাবধানতাবশত তাঁর চুলের গোছা নাগরদোলার লোহার বেয়ারিংয়ের খাঁজে আটকে যায়। এরপর নাগরদোলা চলতে শুরু করতেই ঘটে যায় অঘটন। চামড়া সমতে উপড়ে যায় চুল। যন্ত্রণায় আর্তনাদ করতে থাকেন তিনি। চিৎকার শুনে তড়িঘড়ি সেখানে ছুটে আসেন স্থানীয়রা। ততক্ষণ রক্তে ভিজে গিয়েছেন ওই তরুণী। আতঙ্কিত হয়ে পড়েন প্রত্যেকে। দ্রুত বন্ধ করে দেওয়া হয় নাগরদোলা।

    দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসেন পুলিশ আধিকারিকরা। কোনও মতে তরুণীকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন। তবে হাসপাতাল সূত্রে খবর, তিনি বিপন্মুক্ত। তবে গোটা ঘটনাটিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
  • Link to this news (প্রতিদিন)