• ৫ দিন ঘুরপথে চলবে মাঝেরহাট লোকাল, একাধিক ট্রেনের রুট কাটছাঁট! বেরনোর আগে জেনে নিন সূচি
    প্রতিদিন | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ক্যালেন্ডার বলছে সেপ্টেম্বর মাস এসে গিয়েছে। অর্থাৎ বাঙালির উৎসবের মরশুম যে শুরু, তা বলাই যায়। আগামিকাল অর্থাৎ সোমবার গণেশ পুজো। দিন কয়েক পর অর্থাৎ শুক্রবার বিশ্বকর্মা পুজো। স্বাভাবিকভাবেই প্রতিমা নিরঞ্জনের জন্য প্রচুর লোকের সমাগম হবে বাবুঘাটে। সেই কারণেই আংশিকভাবে ব্যহত হতে চলেছে রেল পরিষেবা। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, নিরঞ্জনের কথা মাথায় রেখে ১৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ পাঁচদিনের জন্য মাঝেরহাট লোকালের যাত্রাপথ পরিবর্তন করা হচ্ছে। কিছু ট্রেনের রুট কাটছাঁট করা হয়েছে।

    ১. ৩০১২২-নৈহাটি-বালিগঞ্জ, ৩০৩১২-বারাসত-মাঝেরহাট এবং ৩০৩১৪-দত্তপুকুর-মাঝেরহাট লোকাল টালা স্টেশন পর্যন্ত যাবে।

    ২, ৩০৩৩১-মাঝেরহাট-হাবড়া, ৩০১১১-বালিগঞ্জ -ব্যারাকপুর এবং ৩০১২৩-মাঝেরহাট-নৈহাটি লোকাল টালা স্টেশন থেকেই ফিরবে।

    ৩. ৩০৭১১- লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট লোকাল বালিগঞ্জ স্টেশন পর্যন্ত যাবে।

    ৪. ৩০৩৩২ হাবড়া-মাঝেরহাট লোকাল কাঁকুড়গাছি রোড জংশন-বালিগঞ্জ হয়ে ঘুরপথে মাঝেরহাট পর্যন্ত যাবে।

    ৫. ৩০৩৫৩ মাঝেরহাট-দত্তপুকুর লোকাল বালিগঞ্জ-কাঁকুড়গাছি রোড হয়ে ঘুরপথে চলবে। ৩০১৩৫-মাঝেরহাট-রানাঘাট ও ৩০৩১৩ -মাঝেরহাট-বারাসত লোকাল মাঝেরহাট থেকে বালিগঞ্জ-কাঁকুড়গাছি রোড হয়ে ঘুরপথে চলবে।

    ৬. ৩০৩১৭ মাঝেরহাট-দত্তপুকুর লোকাল বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করবে।

    ৭. ৩০৪১৬-শিয়ালদহ-বিবাদিবাগ লোকাল মাঝেরহাট পর্যন্ত যাবে।
  • Link to this news (প্রতিদিন)