'মাদ্রাসা শিক্ষকরা জঙ্গি হামলার সঙ্গে জড়িত,' গুরুতর অভিযোগ দিলীপের
আজ তক | ১৪ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এছাড়াও প্রায় শতাধিক মাদ্রাসাকে শোকজ নোটিস ধরানো হয়েছে। বিভিন্ন মাদ্রাসার কার্যপদ্ধতি নিয়ে তদন্তের পর এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। কলকাতা-সহ রাজ্যের ২২টি জেলায় এই তদন্ত চালানো হয়। এই নিয়ে দিলীপ ঘোষের দাবি, সব মাদ্রাসাগুলির শিক্ষকরাই জঙ্গি কার্যকলাপের
সঙ্গে যুক্ত।
সোমবার সকালে রাজ্যের মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, 'হোটেল-রেস্তোরাঁ হোক বা মাদ্রাসা, সবই এখানে বেআইনি। সরকার স্ক্রুটিনি করছে, সরকারের অনুমতি না মিললে চলবে না এইসব মাদ্রাসা। বেআইনি মাদ্রাসা সব বন্ধ হবে।' তাঁর আরও বক্তব্য, 'মাদ্রাসায় সমস্ত কিছুই সন্দেহজনক। গত ২০ বছর ধরে যে যে জঙ্গি হামলা হয়েছে, তাতে কোনও না কোনও মাদ্রাসা শিক্ষক জড়িত। এখনও মাদ্রাসার শিক্ষকরা সন্দেহের ঊর্ধ্বে নয়। বাংলাদেশ থেকে জঙ্গিরা এসে এইসব মাদ্রাসাতেই আশ্রয় নেয়।' দিলীপের মতে, বুদ্ধদেব ভট্টাচার্য সহ অন্যান্য নেতারা এই নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও কোনও সমাধান করতে পারেননি। BJP সরকার সেই সমাধান করবে।
আদিবাসী ও সংখ্যালঘু উন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে, যে সব মাদ্রাসার পরিচালনা বা অনুমোদন নিয়ে প্রশ্ন রয়েছে তাদের ক্ষেত্রে নিয়ম মেনে পদক্ষেপ করা হবে। দিলীপ বলেন, 'যারা বিধিবদ্ধ ভাবে সরকারের অনুমতি নিয়ে মাদ্রাসা চালাচ্ছেন, সেই মাদ্রাসাগুলি চলবে। কিন্তু যেখানে-সেখানে মাদ্রাসা খুলে উৎপাত করার অনুমতি সরকার দেবে না। সেই উদ্দেশ্যেই যাচাইয়ের কাজ শুরু হয়েছে।'