আজকাল ওয়েবডেস্ক: আগামী ১৬ই সেপ্টেম্বর রাজ্যে আসছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যদের সঙ্গে তাঁর বৈঠক রয়েছে। একই সময় রাজ্যে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনও।
আগেই জানা গিয়েছিল ১৫ই সেপ্টেম্বর বঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। দু'দিনের জন্য বাংলায় আসছেন তিনি।।নীতিন নবীনের সঙ্গে একই সফরে আসবেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সাংগঠনিক) বিএল সন্তোষও। বিজেপির কেন্দ্রীয় কমিটি ঘোষণা হওয়ার পর এই প্রথম রাজ্য সফরে আসছেন নীতিন নবীন। রাজ্যের বিভিন্ন অঞ্চলে দু'দিন ধরে সম্পূর্ণ সাংগঠনিক বৈঠক করবেন তিনি।
বিজেপি সূত্রে খবর, রাজ্য সফরকালে তিনি মূলত টানা দু'দিন ধরে বিভিন্ন স্তরের সাংগঠনিক বৈঠকেই অংশ নেবেন। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত অর্থাৎ এক মাস রাজ্যজুড়ে যে সেবা সংকল্প অভিযান চলবে, তার কর্মসূচি নিয়েও আলোচনা করবেন নীতিন নবীন।
এই সফরে শুধু কলকাতা বা তার আশপাশের এলাকায় সীমাবদ্ধ থাকবেন না থাকারই কথা ছিল। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাজ্যের বিস্তীর্ণ এলাকায় সাংগঠনিক কর্মসূচি রাখার পরিকল্পনা করা ছিল বলে সূত্র মারফত জানা গিয়েছিল।
ফলে নীতিন নবীন, বিএল সন্তোষ এবং রাজনাথ সিংয়ের মধ্যে এই সময়ে সাংগঠনিক বৈঠক হবে এমনটাই জানা গিয়েছে। সূত্রের খবর, সাংগঠনিক শক্তি আরও মজবুত করা এবং তৃণমূল স্তরে সংগঠনের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে।