• আকৃতিকে ক্ষতিপূরণ, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জেলাশাসক জ্ঞানেশ-কন্যার
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • নয়াদিল্লি: দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আকৃতি চৌধুরীকে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে আটক করার নির্দেশ বাতিল করেছে এলাহাবাদ হাইকোর্ট। একইসঙ্গে আকৃতিকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেয় আদালত। গৌতম বুদ্ধ নগরের জেলাশাসক মেধা রূপমকে নিজের বেতন থেকে সেই টাকা দিতে বলা হয়। এবার হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন জ্ঞানেশ-কন্যা। সূত্রের খবর, আগামী দুই থেকে তিনদিনের মধ্যে এই মামলা শুনতে পারে শীর্ষ আদালত। গত ১২ এপ্রিল নয়ডার শ্রমিক বিক্ষোভে উস্কানির অভিযোগে আকৃতিকে গ্রেপ্তার করা হয়। এরপর মে মাসে জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করা হয়। ২ সেপ্টেম্বর আকৃতিকে মুক্তি দিতে বলে এলাহাবাদ হাইকোর্ট। গ্রেপ্তারির ঘটনায় নয়ডা জেলা প্রশাসনের তীব্র সমালোচনা করে বিচারপতি অতুল শ্রীধরণ ও বিচারপতি অচল সচদেবের বেঞ্চ। আদালত জানায়, ‘সাজানো গল্পের’ ভিত্তিতে আকৃতিকে আটক করা হয়। এলাহাবাদ হাইকোর্টের এই রায়ের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশের যোগী সরকার। সুপ্রিম কোর্টে সেকথা জানিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। এবার ক্ষতিপূরণের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন জেলাশাসক মেধা।
  • Link to this news (বর্তমান)