• জমি হাঙরদের লোভের শিকার, মোদির দ্বারস্থ তাঁর স্কুলের বন্ধু
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর স্কুলের বন্ধু হলে কী হবে? জমি হাঙরদের হাত থেকে নিষ্কৃতি নেই তাঁরও। দু’দশক আগে মুম্বইয়ের পূর্ব ভায়াণ্ডারে জমি কিনেও তা ব্যবহার করতে পারেননি আসগরআলি বোহরা। নানা সমস্যায় জর্জরিত হয়ে অবশেষে তিনি প্রধামন্ত্রীর দ্বারস্থ  হয়েছেন। ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সন্ত্রীক দেখা করে তিনি জমির বিষয়ে সিবিআই তদন্ত চেয়েছেন বলে খবর। তাঁর এই সাক্ষাতের পরই পূর্ব ভায়াণ্ডারের জমি দুর্নীতি নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। আসরগআলির অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

    জানা গিয়েছে, নরেন্দ্র মোদি এবং আসগরআলি গুজরাতের ভদনগরের বি এন স্কুলে পড়াশোনা করেছেন। গত মঙ্গলবার মোদির সঙ্গে দেখা করে আসগরআলি বলেন, পূর্ব ভায়াণ্ডারের নবঘরের ১৯৮৯ সালে ২ হাজার ৮১০ বর্গ মিটার জমি কিনেছিলেন। জমির রেজিস্ট্রেশনও তিনি করিয়ে নেন। সমস্যা শুরু হয় ২০১১ সালে। স্বয়ম বিল্ডার্স এবং সেভেন ইলেভেন কনস্ট্রাকশন নামে দু’টি সংস্থা তাঁর কেনা জমি দখল করে নেয় বলে তাঁর অভিযোগ। জমির জাল নথি তৈরি হয়েছে এই দুই সংস্থার নামে। এখন বিষয়টি আদালতের বিচারাধীন। আসগরআলির অভিযোগ, বিজেপি বিধায়ক নরেন্দ্র মেহতাও এই জমি দর্নীতির সঙ্গে জড়িত। অভিযুক্ত সংস্থা সেভেন ইলেভেন কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত মেহতা। মোদির সঙ্গে বৈঠকের পরই আসগরের জমি নিয়ে টনক নড়েছে প্রশাসনের। ১৬ সেপ্টেম্বর জমি নিয়ে শুনানিতে স্বয়ম বিল্ডার্স এবং সেভেন ইলেভেন কনস্ট্রাকশন নামে দু’টি সংস্থার প্রতিনিধিদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)