• বিদ্যুৎ বিভ্রাট, বিহারে মোবাইলের আলো জ্বালিয়ে অপারেশন
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • পাটনা: সিজারের সময় আচমকাই বিদ্যুৎ বিভ্রাট। প্রায় ৪৫ মিনিট ধরে চলে লোডশেডিং। এই সময় টর্চ ও মোবাইলের ফ্ল্যাশলাইটের আলোয় সিজার করা হল অন্তঃসত্ত্বা দুই মহিলার। শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জামুইয়ের সদর হাসপাতালে। পূজা কুমারী ও অঞ্জনি কুমারী নামে দুই প্রসূতিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছিল। অস্ত্রোপচার চলাকালীন আচমকাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হাসপাতালের জেনারেটরও খারাপ সমস্যায় পড়েন চিকিৎসকেরা। শেষ পর্যন্ত টর্চ এবং মোবাইল ফোনের ফ্ল্যাশলাইটের আলো ব্যবহার করেই অস্ত্রোপচার করেন তাঁরা। ইতিমধ্যে ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে একজন নার্সকে অস্ত্রোপচারের জায়গায় মোবাইলের ফ্ল্যাশলাইট ধরে রাখতে দেখা গিয়েছে। এই ঘটনায় হাসপাতালের অন্য চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করেছেন। জামুই সদর হাসপাতালের ডেপুটি সুপার ডাঃ থানেশ কুমার জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)