• নদী থেকে সাদা বালি তুলে ধৃত ৬
    বর্তমান | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • সংবাদদাতা, বসিরহাট: বিদ্যাধরী নদী থেকে অবৈধভাবে সাদা বালি তোলার অপরাধে গ্রেপ্তার ছ’জন। গোপন সূত্রে খবর পেয়ে, মিনাখাঁ থানার পুলিশের অভিযান চালিয়ে শনিবার গভীর রাতে তাঁদের গ্রেপ্তার করে। রাজ্যে পালাবদলের পর অবৈধভাবে সাদা বালি তোলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর হয়েছে প্রশাসন। পুলিশ ওই ছ’জনকে জিজ্ঞাসা করে জানার চেষ্টা করছে যে, এই ঘটনায় আরও কেউ জড়িত কি না। এ বিষয়ে বসিরহাটের বিজেপি নেতা পলাশ সরকার বলেন, বিগত দিনে তৃনমূলের নেতাদের পয়সা দিয়ে, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে এই সাদা বালি তোলার কাজ করা হতো বসিরহাট মহাকুমার বিভিন্ন নদীতে। প্রশাসন কোনো ব্যবস্থা নিতে চাইলে তাদেরকে ব্যবস্থা নিতে দেওয়া হতো না। এখন আইনের শাসন। কেউ সরকারি রাজস্ব ফাঁকি দিলে তাঁদের গ্রেপ্তার করা হবে।
  • Link to this news (বর্তমান)