• মোবাইল ফোন সারাতে যাওয়ার পথে দুর্ঘটনা, বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাসের, তেলঙ্গানায় মৃত্যু তরুণীর
    এই সময় | ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • অ্যাপের মাধ্যমে বাইক বুক করে নিজের মোবাইল ফোন সারাতে দিতে যাচ্ছিলেন তরুণী। কিন্তু, পথেই যে জীবনটাই শেষ হয়ে যাবে এমনটা হয়তো দুঃস্বপ্নেও কল্পনা করেননি তেলঙ্গানার বাসিন্দা হেমাদুর্গা (২৬)। রাস্তায় যাওয়ার সময় বাইকের পেছনে ধাক্কা মারে Telengana State Transport Corporation-এর বাস। সেই বাসের চাকা পিষে দেয় তরুণীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণীর। গত শনিবার বিকেল তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার আমিরপেট এলাকার শ্রীনগর কলোনিতে।

    সূত্রের খবর, বছর ২৬-এর হেমদুর্গা বাঞ্জারা হিলস এলাকায় একটি গাড়ির শো-রুমে কাজ করতেন। শনিবার অফিস থেকে ছুটি নিয়ে আমিরপেট এলাকায় একটি দোকানে নিজের মোবাইল ফোন সারাতে দিতে যাচ্ছিলেন তিনি। দোকান পর্যন্ত যাওয়ার জন্য একটি অ্যাপ নির্ভর ক্যাব সার্ভিসের মাধ্যমে একটি বাইক বুকিং করেন তিনি। সেই বাইকে চড়ে যাওয়ার সময়েই তেলঙ্গানা রাজ্য পরিবহণ সংস্থার একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির।

    সঙ্গে সঙ্গে বাইক থেকে ছিটকে পড়েন ওই তরুণী। দ্রুতগামী বাসের চাকা চলে যায় তাঁর উপর দিয়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণীর। বাইক চালক যুবকও ঘটনায় গুরুতর আহত হন। তাঁকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক।

    ঘটনার খবর পেয়ে পাঞ্জাগুত্তা থানার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। হেমদুর্গার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অভিযুক্ত বাসের চালককেও আটক করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)