Big Breaking: কালীঘাট শিবিরের পরে এ বার প্রার্থী ঘোষণা করল ঋতব্রত শিবির। সোমবার নন্দীগ্রাম ও রেজিনগর কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
রেজিনগরে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সফিউদ্দিন শেখ
নন্দীগ্রামে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহম্মদ এতেশামুল হক।
আগামী ৬ অক্টোবর এই দু’টি কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর, বুধবার। রবিবার রাতেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছিল কালীঘাট শিবির। জল্পনা ছিল সোমবার প্রার্থী ঘোষণা করবে ঋতব্রতপন্থীরা।
তৃণমূল কংগ্রেসে দলের প্রতীক ও স্বত্ব নিয়ে টানাপড়েন চলছে নির্বাচন কমিশনে। আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর কালীঘাট শিবিরের কাছ থেকে বেশ কিছু তথ্য চেয়ে পাঠিয়েছে কমিশন। কার হাতে প্রতীক যাবে, সে বিষয়ে কোনও স্থগিতাদেশ জারি করেনি কমিশন। এর মাঝেই দুই শিবির থেকেই প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হলো।