• সুদৃশ্য মণ্ডপ থেকে বিশালাকৃতি গণেশ মূর্তি, খড়্গপুরে দর্শনার্থীদের মুখে মুখে ‘গণপতি বাপ্পা মোরিয়া’
    এই সময় | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • মিশ্র সংস্কৃতির শহর খড়্গপুরে গণেশ পুজো ঘিরে প্রতিবারই আলাদা উদ্দীপনা থাকে। এ বারেও তার অন্যথা হয়নি। জমকালো থিম থেকে সুদৃশ্য মণ্ডপ, বিশালাকৃতি গণেশ মূর্তি দেখতে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। এরকমই বেশ কিছু পুজোর বিবরণ তুলে ধরা হলো।

    সাইনিং স্টার: খড়্গপুরে খরিদায় গুরুদুয়ারার পাশে সাইনিং স্টার-এর গণেশপুজো প্রত্যেকবারের মতো এ বারও নজর কেরেছে। পুজোর ২৬তম বর্ষ। বিশাল আকৃতির লাড্ডুর জন্যই সেখানকার গণেশপুজোর জনপ্রিয়তা মুখেমুখে ছড়িয়েছে। এই বছর ৩১১ কেজি ওজনের লাড্ডু নিবেদন করা হয়েছে গণেশ ঠাকুরের কাছে। লাড্ডু গতবার ছিল ২৫০ কেজির। সুদৃশ্য মণ্ডপ এবং প্রতিমা দেখতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা।

    বাল গণেশ বয়েজ় ক্লাব: খড়গপুরের খরিদায় বাল গণেশ বয়েজ়় ক্লাবের পুজো এ বার ২৫তম বর্ষে পদার্পণ করেছে। সেখানে প্রত্যেক বারের মতো এ বছরেও ৫১ কেজি ওজনের লাড্ডু নিবেদন করা হয়েছে। উল্লেখ্য, এখানে ৮ হাত যুক্ত গণেশ পূজিত হয়।

    নিউ জুনিয়র বয়েজ় ক্লাব: খড়্গপুরের খরিদার এই পুজোটিতে ‘কিউট গণেশ’ মূর্তি তৈরি করা হয়েছে। দর্শনীয় মূর্তি আর রঙিন আলোর রোশনাই দেখতে ভিড় জমাচ্ছেন দর্শকরা।

    বজরং ইউথ ক্লাব: খড়গপুরের বজরং ইউথ ক্লাবের পুজো এ বছর সপ্তম বর্ষে পদার্পণ করেছে। দর্শনার্থীদের ভিড় জমছে সেখানেও।

    গজানন বয়েজ় ক্লাব: খড়্গপুরের গিরি ময়দানে ‘গজানন বয়েজ ক্লাব’-এর সুদৃশ্য মণ্ডপ আকর্ষণ করেছে দর্শনার্থীদের। মণ্ডপের ভিতরে পাহাড়, জঙ্গল ঘেরা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। ১১ বছর ধরে পুজোটি হয়ে আসছে এবং প্রতি বছরই দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে বলে জানালেন উদ্যোক্তারা।

    ফ্রিডম বয়েজ় ক্লাব: খড়্গপুরের রাবণপোড়া ময়দানে ফ্রিডম বয়েজ় ক্লাবের ৬০ বছরের গণেশপুজো। পুজো উপলক্ষে বসেছে মেলাও। পুজোর জন্যে বেশ কয়েকদিন ধরে হয় সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। হয় অন্নভোগ বিতরণও।

    চাঁদনি চক জুনিয়র বয়েজ় ক্লাব: খড়্গপুরের গোলবাজার এলাকায় চাঁদনি চক জুনিয়র বয়েজ় ক্লাবের গণেশপুজো এবছর ৩১ তম বর্ষে পদার্পণ করেছে। শ্রীকৃষ্ণের সাথী সুধামার সঙ্গে গণেশ মূর্তি তৈরি করা হয়েছে।

    উদয়ন সঙ্ঘ: খড়্গপুরের উদয়ন সঙ্ঘ ক্লাবের গণেশ পুজো নবম বর্ষে পদার্পণ করেছে। রঙিন কাপড়, বাঁশ, টুপি দিয়ে সুদৃশ্য মণ্ডপ তৈরি করা হয়েছে।

  • Link to this news (এই সময়)