• রাজ্যপালের চিঠির পরেই স্থগিত পিবিইউ-সমাবর্তন
    এই সময় | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • এই সময়, কোচবিহার: তিন বছর পরে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের (পিবিইউ) সমাবর্তন হওয়ার কথা ছিল ৩০ সেপ্টেম্বর। অনুষ্ঠানের জন্য বরাদ্দ করা হয় প্রায় ৬০ লক্ষ টাকা।

    মেডেল কেনা, শংসাপত্র তৈরি-সহ নানা কাজের টেন্ডার করে অর্ডার দেন কর্তৃপক্ষ। কিন্তু সেই সমাবর্তন অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে। সোমবার রাজ্যপালের অফিস থেকে পাঠানো চিঠিতে এমনই নির্দেশ দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।

    ২০২৩-এ শেষবার সমাবর্তন হয়েছিল এখানে। তার পর আগামী ৩০ সেপ্টেম্বর পঞ্চম বর্ষ সমাবর্তনের আয়োজন করা হয়েছিল। এ বার ইউজি এবং পিজি মিলিয়ে ২৩ হাজার ছাত্রছাত্রীকে শংসাপত্র দেওয়া হতো।

    তিনশো পড়ুয়া গোল্ড এবং সিলভার মেডেল পাওয়ার তালিকায় ছিলেন। ১৮০ জনকে পিএইচডি শংসাপত্র দেওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঞ্চারী রায় মুখোপাধ্যায় জানিয়েছেন, আচার্যর চিঠি পেয়েছি। আপাতত সমাবর্তন স্থগিত রাখতে বলা হয়েছে। পরবর্তী তারিখ পরে জানানো হবে। কী কারণে শেষ মুহূর্তে এমনটা হলো, পরিষ্কার নয়।

  • Link to this news (এই সময়)