• দুর্গাপুজোতেও কি বৃষ্টির সম্ভাবনা? সঙ্গে জেনে নিন জোয়ার-ভাটার সময়
    এই সময় | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • দুর্গাপুজোর হাতে বাকি আর মাত্র কয়েকটি দিন। কিন্তু এখনও পর্যন্ত শরতের মেঘের তেমন আনাগোনা নেই। বর্ষার মেঘই রয়েছে আকাশ জুড়ে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্ষা বিদায় নিতে চললেও, বৃষ্টির বিরাম নেই এখনই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। অন্যদিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে।

    আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, সেপ্টেম্বরের শেষে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। যার জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বঙ্গে। এমনকী, নিম্নচাপের প্রভাব পড়তে পারে দুর্গাপুজোতেও।

    মঙ্গলবার সকাল থেকেই চড়া রোদ কলকাতার আকাশে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বললেই চলে। তবে দু-একটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে।

    মঙ্গলবার সকাল ১১টা ৫৩ মিনিটে জোয়ার শুরু হবে। ভাটা পড়বে দুপুর ৩টে ২ মিনিটে। এর পরে রাত ১২টা ৫ মিনিটে জোয়ার আসবে। ভাটা শুরু হবে রাত ৩টে ২১ মিনিটে।

    সোমবার ভোর ৫টা ২৩ মিনিটে সূর্যোদয় হবে। সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৪১ মিনিটে।

  • Link to this news (এই সময়)