• নিমাইতীর্থ ঘাটে ২৫ হাজার প্রদীপ জ্বালিয়ে সেবা সংকল্প অভিযান, প্রশাসনিক বৈঠকে মন্ত্রী মৌমিতা বিশ্বাস
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলির শেওড়াফুলির নিমাইতীর্থ ঘাটে ২৫ হাজার প্রদীপ জ্বালিয়ে সেবা সংকল্প অভিযানের সূচনা হবে। এই সংক্রান্ত প্রশাসনিক বৈঠকে এসে এমনই পরিকল্পনার কথা জানালেন রাজ্যের শিল্পপ্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস। তিনিই হুগলি জেলার সেবা সংকল্প অভিযানের দায়িত্বে রয়েছে। এদিন জেলাশাসক সহ প্রশাসনের কর্তাদের সঙ্গে সেবা সংকল্প অভিযানের রূপায়ণ নিয়ে দীর্ঘ বৈঠক করেন মন্ত্রী। সেখানে বিজেপি বিধায়কদের সঙ্গে দলের নেতারাও ছিলেন। একমাসের ওই অভিযানকে কেন্দ্র করে নাগরিকদের পরিষেবা দেওয়া, উপভোক্তাদের আবেদনের অগ্রগতি সম্পর্কে তথ্য দেওয়ার মতো কর্মসূচি নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ১৭ সেপ্টেম্বর রাত সাতটায় সান্ধ্যপ্রদীপ জ্বালানোর মাধ্যমে কর্মসূচি তথা অভিযানের সূচনা হবে। সেদিনই নির্মাইতীর্থ ঘাটে ২৫ হাজার প্রদীপ জ্বালানো হবে। সেখানে উপভোক্তাদের হাজির করে তাঁদের মুখ দিয়ে সরকারি প্রকল্পের কারণে জীবনচর্চার বদলের কাহিনি শোনানো হবে।

    মন্ত্রী এদিন প্রশাসনকে ওই অভিযান বুথস্তর পর্যন্ত নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর পরামর্শ, প্রশাসনিক সীমাবদ্ধতা থাকলে কিছু ছেলে বা বিশেষ কোনো গোষ্ঠীর সাহায্য নেওয়া যেতে পারে। ওই পরামর্শের হাত ধরে শাসকদলের নেতা-কর্মীদের প্রশাসনিক কাজে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হবে বলেই অনেকে মনে করছেন। যদিও মন্ত্রী বলেন, মানুষ যাতে সরকারি প্রকল্প নিয়ে বিভ্রান্ত না হন, সঠিক তথ্য পান, সেটাই লক্ষ্য। একমাসের কর্মসূচির জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা করা হয়েছে। সমস্ত স্তরের মানুষকে আমরা ওই কর্মসূচির মাধ্যমে জুড়তে চাই, ভবিষ্যৎ পরিকল্পনার পরামর্শ নিতে চাই।
  • Link to this news (বর্তমান)