• বিশ্বকর্মা পুজোয় সরকারি ছুটি শুক্রবার
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে রাজ্য সরকার ১৮ সেপ্টেম্বর শুক্রবার ছুটি ঘোষণা করল। গত বছরের ২৭ নভেম্বর সরকারি যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছিল তাতে বিশ্বকর্মা পুজোর ছুটি ১৭ সেপ্টেম্বর দেওয়া হয়েছিল। অর্থদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন জানা গিয়েছে, ১৮ তারিখ বিশ্বকর্মা পুজো। তাই ওইদিন ছুটি দেওয়া হল। তবে সরকারি কর্মী মহলে প্রশ্ন উঠেছে, বিজ্ঞপ্তিতে ১৭ তারিখের ছুটি বাতিল করে যে ১৮ তারিখ দেওয়া হল তার কোনো উল্লেখ নেই। তাহলে কি দুদিনই ছুটি থাকবে? এর কোনো ব্যাখ্যা রাত পর্যন্ত সরকারিভাবে দেওয়া হয়নি। এই ছুটি সরকারি অফিস, সরকারি সংস্থা, পুরসভা, পঞ্চায়েত, সরকারি আর্থিক অনুদানে চলা স্বশাসিত সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানেও থাকবে।

    আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভার উপ নির্বাচনের দিন ওই দুটি এলাকার সরকারি অফিস, সংস্থা প্রভৃতি জায়গায় এনআই আইনে ছুটি দেওয়া হয়েছে। অন্য জায়গায় কর্মস্থল হলেও দুটি কেন্দ্রের ভোটাররা ওইদিন বিশেষ ছুটি পাবেন।

     
  • Link to this news (বর্তমান)