• বাগেশ্বর মামলায় জামিন পেলেন কংগ্রেস নেতারা
    বর্তমান | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর মামলায় আলিপুর আদালত থেকে জামিন পেলেন অভিযুক্ত কংগ্রেস নেতারা। এই ঘটনায় আগেই গ্রেপ্তার হয়েছিলেন কংগ্রেস নেতা অতনু দাস। পুলিশ হেপাজতে থাকা এই অভিযুক্তকে সোমবার জামিন দেয় আদালত। পাশাপাশি অভিযুক্ত কংগ্রেস নেতা প্রদীপ প্রসাদ ও আশুতোষ চট্টোপাধ্যায়ের জামিনও এদিন মঞ্জুর করেন বিচারক। জামিন পাওয়ার পর মুক্তিপ্রাপ্ত কংগ্রেস নেতারা বলেন, ‘আদালতের রায়ে আমরা খুশি। অবশেষে সত্যের জয় হল।’ গত বৃহস্পতিবার রাতে ভবানীপুর থানার সামনে এই বিক্ষোভে বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ ওঠে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত কংগ্রেস নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। জানা গিয়েছে, সেই মামলায় আদালতে হাজির হওয়া আরও দু’ই কংগ্রেস নেতা জামিন পেলেন।                                                                              
  • Link to this news (বর্তমান)