• বসুনিয়ার মুখে ৩ নাম, শুনেই ফুঁসে উঠলেন আবু তাহের
    আজকাল | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • রিয়া পাত্র: জল্পনার অবসান ঘটিয়ে, এনসিপিআই-এ মার্জ হওয়া সাংসদদের আগামী গন্তব্য যে বিজেপি, তা জানিয়ে দিয়েছেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। একইসঙ্গে তিনি তিন সংখ্যালঘু সাংসদের নাম উল্লেখ করে জানিয়েছেন, তাঁদের বিশেষ আপত্তির কথাও। তিনি এদিন বলেন, 'বিজেপি নেতৃত্বের নেতৃত্বে, ২০ জন সাংসদ বিজেপিতে যোগ দেওয়ার মনস্থির করি। কিন্তু আমারা কিছুটা সমস্যায় পড়ি। তিনজন সংখ্যালঘু সাংসদ, আবু তাহের খান, খলিলুর রহমান, ইউসুফ পাঠান সরাসরি বিজেপিতে যোগ দিতে চাইছেন না, তাঁদের এলাকায় সমস্যা তৈরি হবে। তখন দিল্লির নেতারা NCPI  নামের দলের যঙ্গে যুক্ত করে। আমরা বিজেপিতে যেতে চেয়েছিলাম, বিজেপি আমাদের NCPI-তে নিয়ে গিয়েছে। যাতে দলত্যাগ বিরোধী আইনে না পড়ি, তিনজন যরেও না যান, সেই কারণেই এটা করা হয়।' 

    ঠিক তারপরেই আজকাল ডট ইন যোগাযোগ করে সাংসদ আবু তাহের খানের সঙ্গে। বসুনিয়ার মন্তব্যের প্রেক্ষিতে আজকাল ডট ইন-কে তিনি বলেন, 'অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এনডিএ করব না, বিজেপি করব না। আমাদের অবস্থান স্পষ্ট। এরপরে আমাদের নিয়ে যেন কোনও কথা জগদীশ বসুনিয়া না বলেন।'

    বিজেপি যোগ নিয়ে আলোচনা, পরিকল্পনা প্রস্তুত এনসিপিআই সাংসদদের? আবু তাহের বলছেন, 'বসুনিয়ার বাড়িতে যে হামলার ঘটনা ঘটল। সেটাও কি আগে থেকে পরিকল্পিত? এতদিন কোথায় ছিলেন? একটাও তো কথা বলেননি। এখন হঠাত করে বলতে আসছেন। আমরা এত ঝামেলায় নেই। আর আমাদের বিষয়ে ওঁ বলার কে। বলার কথা নয়। এনডিএ'র বৈঠকেও আমরা যাইনি।

    ১০ সাংসদ যদি বিজেপিতে যান, তাহলে বাকি তিনজন, যাঁরা একজোট হয়ে মমতার হাত ছাড়লেন, তাঁরা কী করবেন? রাজনৈতিক ভবষ্যৎ নিয়ে কী পরিকল্পনা?  আবু তাহের বলছেন, 'আগে ওঁরা আগে পদক্ষেপ  গ্রহণ করুক, তারপরেই আমরা আমাদের পদক্ষেপ প্রকাশ্যে আনব, আগামী কর্মসূচি জানাব।' 

     
  • Link to this news (আজকাল)