• তৃণমূল ভোট দিল তৃণমূলেরই বিপক্ষে, মগরায় যা হল...
    আজকাল | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • মিল্টন সেন, হুগলি: আস্থা ভোটাভুটিতে তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হল গ্রাম পঞ্চায়েত। মগরা দু'নম্বর গ্রাম পঞ্চায়েতে উড়ল গেরুয়া আবির।পঞ্চায়েতের সামনে থাকা বোর্ডের রং পাল্টে  গেরুয়া করা হল। ক্ষমতা বদল হল দীর্ঘ সময় ধরে তৃণমূল পরিচালিত মগরা ২ গ্রাম পঞ্চায়েতের। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উপস্থিত সদস্যদের অনাস্থায় জয় ছিনিয়ে নিল গেরুয়া শিবির। প্রধান হলেন বিজেপির অপর্না মালো।

    মগরা ২ গ্রাম পঞ্চায়েতের ১৯ জন সদস্যের মধ্যে ৬ জন সদস্য রয়েছে বিজেপি। বাকি সকলেই তৃণমূল কংগ্রেসের। মাস খানেক আগে একবার প্রধান জয়শ্রী পালের বিরুদ্ধে অনাস্থা আনে সদস্যদের একাংশ। নির্দিষ্ট দিনে সদস্যরা উপস্থিত না থাকায় ভোটাভুটি হয়নি। সোমবার আবারও দিন ধার্য করা হয়েছিল। এদিন ১২ জন পঞ্চায়েত সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যদের মধ্যে ছ'জন সদস্য ছিল তৃনমূলের।

    বাকি ছয় জন সদস্য ছিল বিজেপির। ভোটাভুটির সময় দেখা যায় উপস্থিত ১২ জন সদস্যই অনাস্থার পক্ষে ভোট দেন। ফলে পঞ্চায়েতের বোর্ড হাতছাড়া হয় তৃনমূলের। তৃণমূল। কংগ্রেসের জয়শ্রী পালকে সরিয়ে, সেই জায়গায় বিজেপির অপর্না মালো প্রধান করা হয়। এই প্রসঙ্গে সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ বলেন, মোদির উন্নয়নে পক্ষে সদস্যরা ভোট দিয়েছে। এদিন অনাস্থা ভোটাভুটির আগে কয়েকজনের মদতে পঞ্চায়েতের সামনে বিশৃঙ্খলা তৈরী করা হয়। ফলে উত্তেজনা ছড়ায়। বিধায়কের অভিযোগ তৃনমূলের কিছু লোকজন চার তারিখের পর বিজপির সঙ্গে মিশেছে। তবে তারা এখনও তৃনমূলেই আছে। এদিন এক বিজেপি কর্মিকে মারধোর করা হয়েছে। যারা গন্ডোগোল করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।কেউ পারপাবে না।
  • Link to this news (আজকাল)