• নন্দীগ্রামের বিজেপি প্রার্থী কি চন্দ্রনাথ রথের মা?
    আজকাল | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: আজ, মঙ্গলবারেই নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করবেন শুভেন্দু অধিকারী। আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা এখনও না হলেও, জোর জল্পনা ছড়িয়েছে, চন্দ্রনাথ রথের মা এবার বিজেপির হয়ে উপনির্বাচনে লড়বেন। 

    আজ সকালে রেয়াপাড়া শিব মন্দিরে পুজো দেওয়ার পর নন্দীগ্রাম জানকীনাথ মন্দিরে পুজো দিলেন নন্দীগ্রাম উপনির্বাচনের সম্ভাব্য প্রার্থী হাসি রানি রথ। নন্দীগ্রামের বিজেপির প্রার্থী হতে চলেছেন হাসি রানি। তবে আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা না হলেও, বেলা ১১টা নাগাদ হলদিয়ার সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করবেন। আর সেখান থেকেই যাবেন হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিতে। 

    গত ৭ মে মধ্যমগ্রামের দোহারিয়াতে শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ককে লক্ষ্য করে গুলি চালানো হয়। গাড়িতে দু’‌জন ছিলেন চালক ও আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। আপ্ত সহায়কের গাড়ির চালক আহত হন। জানা গিয়েছিল, তিনি তাঁরা কালো স্করপিওতে ছিলেন। সূত্রের খবর, বাইকে করে এসে পরপর গুলি করে চন্দ্রনাথ রথের গাড়ি লক্ষ্য করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

    হাইভোল্টেজ কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার আগেই নন্দীগ্রাম জুড়ে হাসি রানি রথের নামে পোস্টার পড়তে শুরু করেছে। যদিও বিজেপির তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা না করা হয়নি। সূত্রের খবর, কয়েক হাজার দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে আজ বড়সড় মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে পারেন হাসি রানি। 

    সক্রিয় রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরেই জড়িত হাসি রানি। ১৯৯৮ সাল থেকে সক্রিয় রাজনীতিতে তিনি। অতীতে দু'বার পঞ্চায়েত সদস্য এবং তিনবার পঞ্চায়েত সমিতির সদস্য হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি।

     
  • Link to this news (আজকাল)