• ভালো কাজের স্বীকৃতি! অজয় দেবগণের হাত থেকে পুরস্কৃত কলকাতার পরিচালক শিলাজিৎ
    প্রতিদিন | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • বিজ্ঞাপন মানে শুধু জিনিস বিক্রি নয়, সেটাকে গল্পের জাদুতে মুড়ে ফেলা। আর এই কাজটাই গত ১৫ বছর ধরে এস ডি এফ প্রোডাকশন (শিলাজিৎ দে ফিল্মস প্রাইভেট লিমিটেড)-এর ব্যানারে অনায়াসে করে আসছেন কলকাতার শিলাজিৎ দে (Shilajit Dey)। মিলল কাজের স্বীকৃতি। অজয় দেবগণের (Ajay Devgn) হাত থেকে পুরস্কার পেলেন শিলাজিৎ ও তাঁর প্রোডাকশন হাউস।

    রিয়েল এস্টেট হোক বা টেকনোলজি, শিলাজিতের পরিচালনায় সব অ্যাড ফিল্মই দারুণ জীবন্ত হয়ে ওঠে। সম্প্রতি মুম্বইয়ে অজয় দেবগণের হাত থেকে অ্যাওয়ার্ড নিয়ে পরিচালক প্রমাণ করেছেন কাজের প্রতি সততা থাকলে স্বীকৃতি মিলবেই। কাজের ফাঁকে নতুন ছেলেমেয়েদের ফিল্মমেকিংয়ের পাঠও দেন তিনি। তবে শিলাজিৎ সবসময় বিশ্বাস করেন, ফিল্মমেকিং একটা টিম গেম। তাঁর নিজের একটা বড় ইনহাউস টিম রয়েছে, যেখানে এডিটিং, ভিএফএক্স, ক্যামেরা আর রাইটিংয়ের দারুণ সব মানুষজন রয়েছেন। শুটিং ফ্লোরেও এই বড় টিমটাকে দুর্দান্তভাবে লিড করেন তিনি।

    অনুষ্ঠানে এক সাংবাদিক তাঁকে জিজ্ঞেস করেন, “অ্যাড মেকিংয়ে আপনাদের এই সাফল্যের সিক্রেট কী?” সহজ হেসে শিলাজিৎ উত্তর দেন, “সিক্রেট হল আমাদের ক্লায়েন্টরা আর আমার টিম। ক্লায়েন্টরা যখন বিশ্বাস করে কাজ দেন এবং আমাদের ফিল্মের হাত ধরে যখন ওনাদের সেলস বাড়ে, সেটাই আমাদের এনার্জি দেয়। এই যে বহু ব্র্যান্ড রিপিটেডলি আমাদের দিয়ে কাজ করায়, তার জন্যই আমরা বারবার ওদের ব্র্যান্ডটাকে গল্পের ছাঁচে ফেলে একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ পাই।”
  • Link to this news (প্রতিদিন)