• বন্ধ হচ্ছে ‘কনে দেখা আলো’, এরইমাঝে হঠাৎ জ়ি বাংলার একঝাঁক মেগায় বড় পরিবর্তন
    এই সময় | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • সদ্যই শুটিং শেষ হয়েছে জ়ি বাংলার ‘কনে দেখা আলো’র। ইতিমধ্যেই শেষ সম্প্রচারের দিনক্ষণও ঘোষণা হয়েছে চ্যানেলের তরফে। এরই মাঝে জ়ি বাংলার আরও দুটি ধারাবাহিকের দিনক্ষণ বদলেছে। বেশ কিছু দিন ধরেই টিআরপি তালিকা বন্ধ। ফলে কোন ধারাবাহিকর এগিয়ে, কোনটাই বা পিছিয়ে তা বোঝা দায়। তবু মেগার তালিকায় বিস্তর পরিবর্তন হয়েছে কয়েক মাসে।

    ‘সাত পাকে বাঁধা’ ও ‘দুলারী’ দুটি ধারাবাহিকেরই সময় পরিবর্তন হতে চলেছে। যদিও TRP তালিকায় কখনওই খুব একটা চমক দেখাতে পারেনি এই মেগা। তবে কি সেই কারণেই সময় পরিবর্তন হলো এই মেগার?

    চলতি বছরের মার্চেই সন্ধে সাড়ে পাঁচটার স্লটে শুরু হয়েছিল ‘সাত পাকে বাঁধা’। সেই জায়গা নিয়েছিল ‘দুলারী’। পরবর্তীকালে বিকেল সাড়ে চারটেয় দেখা যেত ‘সাত পাকে বাঁধা’। এ বার থেকে পাঁচটায় দেখা যাবে এই মেগা। অন্য দিকে, বিকেল সাড়ে পাঁচটায় ‘কনে দেখা আলো’র স্লটে দেখা যাবে ‘দুলারী’কে।

    তবে সূত্রের খবর, শুধু মেগা নয়, রিয়্যালিটি শোয়ের টাইম স্লটেও নাকি আসতে চলেছে বদল। রান্নার শো ‘শাশুড়ি বৌমার রান্নাঘর’ সম্প্রচারিত হতো বিকেল চারটের সময়ে। যেখানে শাশুড়ির চরিত্রে বিশ্বনাথ বসু এবং বৌমা অভিনেতা রিখিয়া রায়চৌধুরীকে। এ বার থেকে বিকেল সাড়ে চারটেয় সম্প্রচারিত হবে এই রিয়্যালিটি শো বলে খবর।
  • Link to this news (এই সময়)