• জমে উঠেছে কলকাতা লিগের লড়াই, চ্যাম্পিয়নের দৌড়ে ৬ দলই, কোন অঙ্কে?
    এই সময় | ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • কলকাতা লিগের গ্রুপস্তরে অন্যতম সেরা পারফর্ম করেছিল ইস্টবেঙ্গল। জুনিয়র ছেলেদের নিয়ে তারা শক্তিশালী মোহনবাগানকে আটকেছিল। কিন্তু সুপার সিক্সে এসে খেই হারায় তারা। দুটো ম্যাচ খেললেও জয় অধরা। অন্যদিকে মোহনবাগান কোল ইন্ডিয়াকে গোলের মালা পরিয়ে শুরু করলেও ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল। আর কলকাতার তিন প্রধান মহামেডান সুপার সিক্সে ভালো জায়গায় রয়েছে। সুপার সিক্সের দুটো ম্যাচের পর কী ছবি পয়েন্ট টেবলের? কোন দল কী জায়গায় দাঁড়িয়ে?

    ছয় দলের মধ্যে মোহনবাগান, মহামেডান, ইস্টবেঙ্গল ও ইউনাইটেড স্পোর্টস দুটো করে ম্যাচ খেলেছে। ভবানীপুর ও কোল ইন্ডিয়া খেলেছে একটি করে ম্যাচ। ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ড্র করে শীর্ষে মোহনবাগান। তারা দুটো খেলে একটায় জয় ও একটায় ড্র করে চার পয়েন্ট নিয়ে শীর্ষে রইল।

    দ্বিতীয় স্থানে রয়েছে মহামেডান। তারাও মোহনবাগানের মতো সমসংখ্যক ম্যাচ ও পয়েন্ট পেয়েছে। কিন্তু গোল পার্থক্যে তারা দ্বিতীয় স্থানে রইল। মোহনবাগানের গোল পার্থক্য ৪ এবং মহামেডানের গোল পার্থক্য ২।

    ইস্টবেঙ্গল তৃতীয় স্থানে। তারা দুটো খেলে দুটোতেই ড্র করেছে। একটি গোল খেয়েছে ও একটি গোল করেছে। দুই পয়েন্ট নিয়ে থার্ড বয় লাল হলুদ। ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে ইস্টবেঙ্গলের পয়েন্ট একই, তারা রইল চতুর্থ স্থানে। অর্থাৎ, ইস্টবেঙ্গল ও ইউনাইটেড স্পোর্টস সম পয়েন্টে রইল।

    দুটো ম্যাচ খেলে একটাতেও জয় না পেয়ে কঠিন হলো ইস্টবেঙ্গলের লড়াই। তাদের শেষ ম্যাচ ১৯ সেপ্টেম্বর কোল ইন্ডিয়ার বিরুদ্ধে। সেটা জিততে পারলে ইস্টবেঙ্গলের পয়েন্ট হবে ৫।

    মোহনবাগানের পরের ম্যাচ মহামেডানের বিরুদ্ধে। এটা হতে চলেছে কলকাতা লিগের ডিসাইডার। যেই দল জিতবে তারা সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের শীর্ষে যাবে। আর ড্র করলে পাঁচ পয়েন্টে থাকবে। সেক্ষেত্রে শীর্ষে থাকার জন্য দেখা হবে গোল পার্থক্য আর সেখানে এগিয়ে রয়েছে মোহনবাগান।

    ভবানীপুর খেলবে ১৯ তারিখ ইউনাইটেডের বিরুদ্ধে। যদি লালকমল ভৌমিকের ইউনাইটেড জেতে তা হলে তারা পাঁচ পয়েন্টে থাকবে।

    ফলে শেষ ম্যাচটা হতে চলেছে ডিসাইডার। যেখানে চারটে দল দৌড়ে রয়েছে এবং চারটে দলকেই জিততে হবে। ইস্টবেঙ্গল, ইউনাইটেড স্পোর্টসকে জয়ের পাশাপাশি গোলের ব্যবধান বাড়াতে হবে। পাশাপাশি দেখতে হবে মোহনবাগান ও মহামেডান যেন পয়েন্ট নষ্ট করে।

    অন্যদিকে মোহনবাগা ও মহামেডান ম্যাচে যেই দল জিতবে তারা চ্যাম্পিয়ন।

    তবে কলকাতা লিগের দৌড়ে রয়েছে কোল ইন্ডিয়া ও ভবানীপুরও। বড় অঘটন ঘটলে এই দুই দল জিততে পারে। দুই দলই একটি করে ম্যাচ খেলেছে। ভবানীপুর বাকি দুটো ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ৬। অন্যদিকে কোল ইন্ডিয়া জিতলেও তাদের পয়েন্ট হবে ৬।
  • Link to this news (এই সময়)