রাজ্যে আপাতত ১৪৫ বেসরকারি B.Ed কলেজে পড়ার অনুমতি, শুরু অনলাইন রেজিস্ট্রেশন
News18 বাংলা | ১৫ সেপ্টেম্বর ২০২৬
কলকাতা: রাজ্যের বেসরকারি বিএড কলেজগুলিকে নিয়ে বড় সিদ্ধান্ত। আপাতত ১৪৫টি বেসরকারি বিএড কলেজকে ছাত্রছাত্রী ভর্তি ও রেজিস্ট্রেশনের অনুমতি দিল বিএড বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই বিএড পাঠক্রমে ভর্তিচ্ছু পড়ুয়াদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়াও শুরু হয়েছে।রাজ্যে ৬০০-রও বেশি বেসরকারি বিএড কলেজ রয়েছে। তবে প্রথম পর্যায়ে নির্দিষ্ট শর্ত পূরণ করা ১৪৫টি কলেজকেই পড়ুয়া ভর্তির ছাড়পত্র দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, একাধিক বেসরকারি বিএড কলেজের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছিল। পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক-শিক্ষিকা নেই বলেও অভিযোগ ওঠে। এই সমস্ত কলেজকে শোকজ করেছিল বিশ্ববিদ্যালয়। বর্তমানে সেই শোকজের জবাব খতিয়ে দেখার প্রক্রিয়া চলছে। এরই মধ্যে নির্ধারিত মানদণ্ড পূরণ করা ১৪৫টি কলেজকে আপাতত ছাত্রছাত্রী ভর্তির অনুমতি দেওয়া হয়েছে। ফলে এই কলেজগুলিতে বিএড পড়ার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হওয়ায় ভর্তি প্রক্রিয়াতেও গতি আসবে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, বাকি বেসরকারি বিএড কলেজগুলির অনুমোদন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট কলেজগুলির পরিকাঠামো, প্রয়োজনীয় শিক্ষক-শিক্ষিকার সংখ্যা-সহ নির্ধারিত মানদণ্ড কতটা পূরণ হচ্ছে, তা খতিয়ে দেখা হবে। শোকজের জবাব এবং উচ্চশিক্ষা দফতরের আধিকারিকদের পর্যবেক্ষণ ও মূল্যায়নের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।রাজ্যে ৬০০-রও বেশি বেসরকারি বিএড কলেজ রয়েছে। তবে প্রথম পর্যায়ে নির্দিষ্ট শর্ত পূরণ করা ১৪৫টি কলেজকেই পড়ুয়া ভর্তির ছাড়পত্র দেওয়া হয়েছে। ফলে আপাতত ১৪৫টি কলেজে পড়াশোনার সুযোগ মিললেও, বাকি বেসরকারি বিএড কলেজগুলির অনুমোদন নিয়ে বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই নজর।