• 'বিধায়ক পদ ছাড়বও না আর বাবরি মসজিদও বানাব...' কোর্টের সামনে দাঁড়িয়েই হুংকার হুমায়ুনের!
    ২৪ ঘন্টা | ১৭ ডিসেম্বর ২০২৫
  • অর্ণবাংশু নিয়োগী:  তৃণমূলে আর নয়! ছাব্বিশের  আগে এবার নতুন দল গড়া হুঁশিয়ারি দিলেন মুর্শিদাবাদের রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবীর। বললেন, 'রাজনীতিতে সব সম্ভব। আমি কোনওমতেই পুরানো দল বা কংগ্রেস দলের নাম লেখাব না'- এই কথা তিনি বেশ কিছুদিন ধরেই বলে আসছিলেন। আর তারপরেই হুমায়ুনকে ঘিরে বিতর্ক আর দান যেন সমানতালে চলছে। তৃণমূল থেকে সাসপেন্ডে বিধায়ক হুমায়ুন কবীর (suspended Trinamool Congress MLA Humayun Kabir) সম্প্রতি বাবরি মসজিদ (Humayun Kabir's Proposed Babri Mosque) তৈরির কথা ঘোষণা করেছেন। মানুষের কথা ভেবে আমি এখন বিধায়ক পথ ছাড়ছি না। তিন মাস থাকছি। যেহেতু আর তিন মাস বাকি নির্বাচনের, তাই বিধায়ক হিসেবে নিজের এলাকায় কিছু কাজ থেকে যায়। যারা ভোট দিয়ে আমাকে বিধায়ক বানিয়েছে, তাদের কথা ভেবে এখনই ছাড়ছি না। মানুষ আপত্তি করছে। এলাকার মানুষের স্বার্থে এবং এলাকার মানুষের উন্নয়নের কথা ভেবে, আমি বিধায়ক পদ থেকে পদত্যাগ করছি না। দল গঠন করছি ২২ ডিসেম্বর। আর তারপরেই ২৯৪টা সিটের মধ্যে ১৩৫টি আসনে লড়াই করব। সব জেলাতে প্রার্থী দেব। 

    ২০১৯ সালে বাবরি মসজিদ তৈরি করার মতো পরিস্থিতি ছিল না। আজই উপযুক্ত সময়। মামলা দিয়ে আমাকে আটকানো যাবে না। বাবরি মসজিদের জায়গা রামমন্দিরকে দিয়ে দেওয়া হয়েছিল। এখন তিনি কোর্ট থেকেও অনুমতি পেয়েছেন। আদালতের নির্দেশ আমাদের পক্ষেই থাকবে বাবরি মসজিদ তৈরি ক্ষেত্রে।

    গত, ৪ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর সভার দিনই মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসের জায়গা দেখতে গিয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীর। আর এদিনই দল বিরোধী কাজ করার জন্য হুমায়ূন কবীরকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। দলের ঘোষণা শুনে হুমায়ূন বললেন, বাবরি মসজিদের শিলান্যাস করবই। কারও ক্ষমতা থাকলে রুখে দিক।

    মসজিদ নিয়ে মুর্শিদাবাদে হুমায়ূন যখন তত্পর সেইসময় এক সাংবাদিক সম্মেলনে ফিরহাদ হাকিম বলেন, তৃণমূলের চেয়ারম্যান ও জেনারেল সেক্রেটারির মতামত নিয়ে আমরা হুমায়ূন কবীরকে সাসপেন্ড করছি। দলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক থাকবে না। তার কারণ ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, বিভাজনের রাজনীতি করে, ধর্ম নিয়ে যারা ভাগ করার চেষ্টা করে তাদের সঙ্গে দল কোনও সম্পর্ক রাখবে না। ওই সাংবাদিক সম্মেলনে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার চেয়ারম্যান নিয়ামত হোসেন বলেন, পার্টির সিদ্ধান্ত মেনে নিতেই হবে। অন্যদিকে, হুমায়ূন বলেন, ববি হাকিমের কোনও কথার জবাব দেব না। এর আগেও পার্থ চট্টোপাধ্যায় আমাকে বিনা নোটিসে ৫ বছর সাসপেন্ড করেছিলেন। কালই রিজাইন দিয়ে দেব। ২২ তারিখে নিজের দলের ঘোষণা করব।

    সাংবাদিক সম্মেলনে এদিন ফিরহাদ হাকিম বলেন, আমরা একসঙ্গে থাকায় বিশ্বাসী। উনি ইতিমধ্যেই বেলডাঙ্গা মানুষদের উস্কানি দিয়েছেন। কেন, বাবরি মসজিদ কেন?  হমায়ূনের বাবা বা মায়ের নামে মসজিদ নয় কেন? এই বিভাজনের রাজনীতি কেন? তৃণমূল কংগ্রেস এক তীব্র নিন্দা করেছে। উনি ২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন। প্রার্থীও হয়েছিলেন। এখন উনি বাংলার ধর্ম নিরপেক্ষতার ঐতিহ্য ধ্বংসের কাজে নেমে পড়েছেন। দল এ জিনিস বরদাস্ত করবে না। তাঁকে আগেও সতর্ক করা হয়েছে।

    এর আগে, হুমায়ুন কবিরের বাবরি মসজিদের নামে ভয়ংকর জালিয়াতির অভিযোগ! হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ট্রাস্টের নাম করে কিউআর কোড জালিয়াতির অভিযোগ। এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে মুর্শিদাবাদের সাইবার ক্রাইম থানায়। ভারতীয় ন্যায় সংহিতার ৩৩৬(৩), ৩৮৮ ও ৬১(২) ধারায় দায়ের এফআইআর। 

    ১০ ডিসেম্বর বিকেলে সাইবার ক্রাইম থানায় হুমায়ুন কবিরের সংস্থা ‘ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়া'-র কোষাধ্যক্ষ মহম্মদ আমিনুল সেখের লিখিতি অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের হয়েছে। অভিযোগকারীর দাবি, ৯ ডিসেম্বর থেকেই ট্রাস্টের তথ্য ডুপ্লিকেট করে নকল কিউআরকোড তৈরি করা হয়। বিভিন্ন কিউআরকোড থেকে পাওয়া গিয়েছে ৩ ব্যক্তির নাম। অভিযোগকারীর দাবি, এই ৩ ইউপিআই নম্বরের সঙ্গে ট্রাস্টের কোনও যোগ-ই নেই। 

    উল্লেখ্য, মুর্শিদাবাদের রেজিনগরে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গিয়েছে হুমায়ুন কবীরের বাবরি মসজিদের। তারপরই একদিকে, যেমন হুমায়ুনের প্রস্তাবিত বাবরি মসজিদ এলাকার পাশের জমিতে দেখা গিয়েছে স্তূপাকার ইট ও অন্যান্য নির্মাণ সামগ্রী। তেমনই রীতিমতো মেশিন আনিয়ে চলে দানের টাকা গোনার কর্মযজ্ঞও।

     

  • Link to this news (২৪ ঘন্টা)