BENGAL INFO
  • News
  • ক্যালেন্ডার
  • Hospitals
  • Schools
  • কবিতা
  • গান
  • দুর্গাপূজা
  • KOLKATA WEATHER
  • News from West Bengal | 17 May, 2026 | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩
  • বাংলা (?)    
  • খেলা | ব্যবসা | বিনোদন | রাজ্য | কলকাতা | দেশ
  • রবিবার ডার্বিতেই কি লিগের ফয়সালা, বড় ম্যাচে হারা দলেরও কি সুযোগ থাকবে লিগ জেতার, নিয়ম কী?

    রবিবার আইএসএলে মুখোমুখি হচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। এই ম্যাচে যে দলই জিতবে তারাই ট্রফি জয়ের দিকে এক ধাপ এগিয়ে যাবে। তবে হারলেও সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে না। তার চেয়েও গুরুত্বপূর্ণ, ট্রফি জয়ের লড়াইয়ে শুধু এই দুই দলই নয়, আরও ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    দেব ব্যতিক্রম, টলিউডের ‘ব্যান’ সংস্কৃতির মধ্যেও আমাদের নিয়ে কাজ করেছে: অকপট রূপা

    কত দিন পরে নন্দন চত্বরে? রূপা গঙ্গোপাধ্যায় আনমনা। আঙুল গুণে হিসাব করলেন। মৃদু হেসে বললেন, “১০ বছর পরে।” তার পরেই কনফারেন্স রুমের ডান দিকের একটি চেয়ার দেখিয়ে বলে উঠলেন, “ওই চেয়ারটায় বসতাম। আর্টিস্ট ফোরামের বৈঠক হত। কলকাতা চলচ্চিত্র উৎসবের ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    চিকিৎসা করবে কে? বেহালার বিদ্যাসাগর হাসপাতালে গিয়ে ‘বিস্মিত’ বিধায়ক, আরজি কর পরিদর্শন করলেন স্বাস্থ্যসচিব

    স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়নে উদ্যোগী রাজ্যের বিজেপি সরকার। এই লক্ষ্যে রবিবার বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল ঘুরে দেখলেন বিজেপি বিধায়ক ইন্দ্রনীল খাঁ। বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল হাসপাতালের এমএসভিপি-র সঙ্গে দেখা করে হাসপাতালের পরিকাঠামো সম্পর্কে খোঁজখবর নেন। ইন্দ্রনীল পেশাগত পরিচয়ে চিকিৎসকও বটে। ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    ‘ভারতের সঙ্গে সম্পর্ক নির্ভর করছে ফরাক্কা চুক্তির উপর! নষ্ট হতে দেব না বাংলাদেশের স্বার্থ’, দিল্লিকে বার্তা তারেকের মন্ত্রীর

    বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ফরাক্কা চুক্তির উপর নির্ভর করছে। কী ভাবে গঙ্গার জলবণ্টন হবে, তা দুই দেশের সম্পর্ক নির্ধারণ করে দেবে, এমনটাই দাবি করলেন বাংলাদেশের মন্ত্রী তথা শাসকদল বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চলতি বছরের ডিসেম্বরে ফরাক্কা চুক্তির ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে নজির, কলকাতা-গুজরাতের ছয় ব্যাটার মিলে গড়লেন বিশ্বরেকর্ড, ব্যক্তিগত কীর্তি সুদর্শনেরও

    টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে নজির। আইপিএলের কলকাতা নাইট রাইডার্স-গুজরাত টাইটান্স ম্যাচে দু’দলের ছয় ব্যাটার মিলে গড়লেন নজির। শনিবার বিশ্বরেকর্ডের সাক্ষী থাকল কলকাতার ইডেন গার্ডেন্স। শনিবার পর্যন্ত মোট টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে ১৬ হাজার ৭৭৬টি। এতগুলি ম্যাচের মধ্যে মাত্র একটিতে ছ’জন ব্যাটার ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতায়! অতি ভারী বর্ষণ উত্তরে, আন্দামান হয়ে এগোচ্ছে বর্ষা, গরম কমবে?

    বর্ষা ঢুকে পড়েছে আন্দামান সাগর সংলগ্ন এলাকায়। তবে রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের সময় এখনও আসেনি। দিন দিন গরম বাড়ছে। এই পরিস্থিতিতে রবিবার কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় রবিবার বজ্রবিদ্যুৎ-সহ ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    সীমান্ত-সমন্বয়ে জোর পুলিশের

    মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই প্রথম মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে বরাদ্দ জমি হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু অধিকারী। এ বার সীমান্তে দুষ্কৃতীরাজ এবং চোরাচালান ঠেকাতে বিশেষ উদ্যোগী হয়েছে রাজ্য পুলিশ। প্রশাসন সূত্রের খবর, আইজি, ডিআইজি ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    উধাও লক্ষ লক্ষ টাকা, ডাক্তারদের ভাতা নিয়ে দুর্নীতির অভিযোগ নীলরতনে

    সরকারি চিকিৎসকদের মাসিক ভাতা নিয়ে তৃণমূল জমানায় লক্ষ লক্ষ টাকার আর্থিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযোগ, সরকারি নিয়ম এবং নির্দেশকে অগ্রাহ্য করে ওই মেডিক্যাল কলেজে গত এক বছরেরও বেশি সময় ধরে সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    ১ জুলাই থেকেই নবম শ্রেণিতে তৃতীয় ভাষা বাধ্যতামূলক! বই না থাকলে পড়তে হবে ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রম, জানাল সিবিএসই

    জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী, প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুলপড়ুয়াদের তিনটি করে ভাষা শেখা বাধ্যতামূলক। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই ষষ্ঠ থেকে দশম শ্রেণির জন্য ওই নিয়ম চালু করতে চলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। ১৫ মে নির্দেশিকা জারি করে ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    কেন্দ্রের সঙ্গে বিরোধ! আশুতোষ, মেঘনাদের বিজ্ঞান কংগ্রেসে বন্ধ গবেষণা, সমঝোতার পথ খুঁজছে সংগঠন

    ১৯১৪ সালের ১৫-১৮ জানুয়ারি, কলকাতার এশিয়াটিক সোসাইটিতে আয়োজিত হয়েছিল ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস-এর প্রথম সম্মেলন। সভাপতি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যর আশুতোষ মুখোপাধ্যায়। সারা দেশে থেকে বিজ্ঞানীরা জড়ো হয়েছিলেন, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন, ভূগোল এবং এথনোগ্রাফি বিষয়ে প্রায় ৩৫টি ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    প্রতিশ্রুতি বিজেপির, ঝুটো গয়নার শিল্পে আশার আলো দেখছে ‘অবহেলিত’ সিঙ্গুর

    দল রাজ্যে ক্ষমতায় আসতেই সিঙ্গুরে ঝুটো (ইমিটেশন) গয়নার শিল্পতালুক গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর এই বার্তা ঘিরে ফের চর্চায় হুগলির সিঙ্গুর। সেই সিঙ্গুরে, যেখানে জমি-আন্দোলন পর্বেই (২০০৭) কিছু মানুষের হাত ধরে সেখানে শুরু হয়েছিল ঝুটো গয়না ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    একাধিক দাবিতে দেশ জুড়ে ধর্মঘটে ডেলিভারি কর্মীরা, তেমন প্রভাব পড়ল না কলকাতায়

    পেট্রোপণ‍্যের দাম বৃদ্ধিকে সামনে রেখে শনিবার পাঁচ ঘণ্টার ধর্মঘট করলেন গিগ কর্মীরা। এ দিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সারা দেশে কোনও পণ্য ক্রেতার কাছে পৌঁছে দেননি (ডেলিভারি) তাঁরা। ‍যদিও এর প্রভাব কলকাতা-সহ রাজ‍্যে খুবই সীমিত ছিল বলে ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    মোহনবাগান মাঠ ছাড়তেই প্রস্তুতি শুরু অস্কারের

    আইএসএলের ডার্বির আটচল্লিশ ঘণ্টা আগে চমকপ্রদ দৃশ্য যুবভারতীতে। পাশাপাশি দুই মাঠে একই সময়ে অনুশীলন করতে নামল মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল। দু’টি মাঠের মাঝখানে লোহার জালের বেড়া ঢেকে রাখা কালো কাপড়ে। যাতে কেউ কারওঅনুশীলন দেখতে না পায়। মাঠে নেমেই থমথমে ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    গোল করেই জবাব দিতে চান ম্যাকলারেন

    ডার্বির জন্য ফুটবলারদের তরতাজা রাখতে শুক্রবার বিকেলে মাত্র ৪৫ মিনিট অনুশীলন করিয়েছেন মোহনবাগান কোচ সের্খিয়ো লোবেরা। ফুটবলারদের দু’দলে ভাগ করে অর্ধেক মাঠে মিনিট কুড়ি ম্যাচ খেলান। অভিষেক সিংহ অবশ্য তার আগেই মাঠ ছেড়ে উঠে গিয়েছিলেন। যদিও মোহনবাগান দল পরিচালন ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে আশার আলো, রোনাল্ডো, মেসিদের খেলা দেখা যেতে পারে ডিজিটাল মাধ্যমে, আগ্রহী দুই সংস্থা

    ভারতে ফুটবল বিশ্বকাপের খেলা দেখা নিয়ে আশার আলো। ফিফার দেওয়া দরে সম্প্রচারস্বত্ব কিনতে রাজি হয়নি দু’টি সংস্থা। তবু ভারতীয় ফুটবলপ্রেমীরা সম্ভবত লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের খেলা দেখা থেকে বঞ্চিত হবেন না। আগামী ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    রবিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ‘ফাইনাল’ খেলতে নামছে মোহনবাগান, কামিংসদের গোলখরা নিয়ে মাথাই ঘামালেন না লোবেরা

    আইএসএলে বরাবর কলকাতা ডার্বির আগে এগিয়ে থেকে নেমেছে মোহনবাগান। সে পয়েন্ট তালিকাতেই হোক বা দলের শক্তির বিচারে। তবে রবিবার প্রথম বার আইএসএলে পয়েন্ট তালিকায় ইস্টবেঙ্গলের থেকে পিছিয়ে নামবে মোহনবাগান। সমস্যা রয়েছে ফুটবলারদের ফর্ম নিয়েও। জিতলে অবশ্য ট্রফি জয়ের দিকে ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    বদলে যাওয়া ইস্টবেঙ্গলের কোচ হিসাবে শেষ ডার্বি, ‘আমায় নয়, দলকে নিয়ে কথা হোক’, শান্তির বার্তা অস্কারের, জানালেন দুই লক্ষ্য

    মরসুমের শেষে তিনি ইস্টবেঙ্গল কোচের পদ ছাড়ছেন। সেই হিসাবে এটাই তাঁর শেষ কলকাতা ডার্বি। তার আগে কোনও বিতর্কে জড়াতে রাজি হলেন না অস্কার ব্রুজ়ো। মোহনবাগানের বিরুদ্ধে খেলার আগে তাঁর সাফ বার্তা, “আমায় নয়, দলকে নিয়ে কথা হোক।” তিনি জানিয়ে ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    গড়িয়ায় যুবককে কাটারির কোপ, ধৃত

    বচসার জেরে এক ব্যক্তিকে কাটারি দিয়ে কোপানোর অভিযোগ উঠল গড়িয়ায়। শনিবারের এই ঘটনায় আহত ব্যক্তিকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর আঙুল কেটে বাদ গিয়েছে বলে পুলিশ সূত্রের খবর। ঘটনার তদন্তে নেমে এ দিন সন্ধ্যায় পাটুলি থানার পুলিশ অভিযুক্তকে ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    চার দিন পরেও ‘আড়ালে’ দুই জনপ্রতিনিধি , ক্ষুব্ধ বাসিন্দারা

    রাতারাতি মাথা গোঁজার ঠাঁই ছেড়ে পরিবার নিয়ে নামতে হয়েছে রাস্তায়! আস্তানার উপরে বুলডোজার চললেও নিরুপায় হয়ে দেখা ছাড়া উপায় ছিল না। পোড়া কারখানা বা সংলগ্ন বাড়ি শুধু নয়, বুলডোজার-আতঙ্ক গোটা তিলজলা জুড়েই। প্রতিবাদে বাসিন্দারা রাস্তায় নেমে এলেও স্থানীয় বিধায়ক ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    অভিনেতা তৃণমূল সাংসদ, দর্শকাসনে বিজেপির রাজ্য সভাপতি! ‘আ-শক্তি’ দেখে পার্থে আবার মুগ্ধ শমীক

    বাংলা কবিতার ক্ষেত্রে জীবনানন্দ দাশের পর সেরা কবির শিরোপা অনেকেই দিয়ে থাকেন ‘ফুটপাত বদল হয় মধ্যরাতে’র কবি শক্তি চট্টোপাধ্যায়কে। সাহিত্য-নাটকের অনুরাগী বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের প্রিয় কবি সেই শক্তি। কবির টানেই শনিবার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে উপস্থিত হয়েছিলেন ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    কলকাতায় কোন হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা কেমন? স্বাস্থ্য পরিকাঠামোয় মুখ্যমন্ত্রী তৎপর হতেই বৈঠকে সিপি অজয়

    কলকাতার হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে, তা নিয়ে এ বার পর্যালোচনা বৈঠকে বসলেন পুলিশ কমিশনার অজয়কুমার নন্দ। শুক্রবার এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে এক উচ্চপর্যায়ের বৈঠক সারেন তিনি। সিপি অজয়ও ছিলেন ওই বৈঠকে। তার পরের দিনই, শনিবার ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    আরজি কর কাণ্ড: সিবিআইয়ের তদন্তকারী অফিসার সীমাকেও কাঠগড়ায় তুলতে চান প্রাক্তন বিচারপতি ও সাংসদ অভিজিৎ

    আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্তে এ বার সিবিআইয়ের তদন্তকারী অফিসার সীমা পাহুজাকে নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন তমলুকের বিজেপি সাংসদ তথা কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে সিবিআইয়ের তদন্তের প্রশংসাও করেছেন। ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    আরজি করে মমতার ভূমিকা, অভিষেকের লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের সম্পত্তি! নজরে দু’জনেই, জানালেন শুভেন্দু

    আরজি করে ধর্ষণ এবং খুনের মামলায় ফের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়েও হুঁশিয়ারি দিলেন তিনি। শনিবার মুখ্যমন্ত্রীর নির্ঘোষ, দুই ‘কাণ্ডেরই’ শেষ দেখে ছাড়বেন। তাঁর অভিযোগ, আরজি করে তরুণী ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    মুখ্যমন্ত্রীর বৈঠকের পর কড়াকড়ি আরজি করে! দালালচক্রে রাশ, জোর পরিষ্কার-পরিচ্ছন্নতায়, বন্ধ বেআইনি পার্কিং

    আরজি কর মেডিক্যাল কলেজে দালালেরা যেন কোনও ভাবে ঢুকতে না-পারেন! নজরদারি চালানোর নির্দেশ দিলেন হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী বা তাঁর পরিজনদের কাছ থেকে পরিষেবা পাইয়ে দেওয়ার দাবি জানিয়ে টাকা চাওয়ার অভিযোগ উঠলেই কড়া পদক্ষেপ করতে হবে। ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    কবি সুভাষ স্টেশন সংস্কারের কাজের জের! রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো

    কলকাতা মেট্রোর ব্লু লাইনে (শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর) রবিবার পুরোপথে পরিষেবা মিলবে না। কবি সুভাষ মেট্রো স্টেশনে পুনর্নিমাণ এবং সংস্কারের কাজের জন্য ট্রাফিক ব্লক থাকবে শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের মধ্যে। ফলে রবিবার গোটা দিনই ওই অংশে কোনও মেট্রো ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    আরজি করে ধর্ষণ এবং খুনের মামলার শুনানির জন্য নতুন বেঞ্চ গঠন করল কলকাতা হাই কোর্ট, কী কারণে?

    আবার কলকাতা হাই কোর্টের নতুন বেঞ্চে গেল আরজি কর হাসপাতালে চিকিৎসক-ছাত্রীকে ধর্ষণ ও খুনের মামলা! শনিবার প্রধান বিচারপতি সুজয় পাল নির্দিষ্ট করেছেন যে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে।২০২৪ সালের ৯ অগস্টের ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    ‘মুখ্যমন্ত্রী শুভেন্দুকে মারতে আত্মঘাতী হামলার বোমা তৈরি করছেন এক মহিলা’! ভবানীপুর থানায় ইমেল, গ্রেফতার যুবক

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার ছক কষা হচ্ছে বলে ইমেল করা হল ভবানীপুর থানায়। দু’দিনের মধ্যে সেই ইমেল প্রেরণকারীকে গ্রেফতারও করল পুলিশ। শনিবার লালবাজার থেকে সাংবাদিক বৈঠক করে ওই ইমেল এবং যুবকের গ্রেফতারির কথা জানানো হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ভুয়ো ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    গুজরাতকে হারিয়ে খুশি রাহানে, একটা ম্যাচ ধরে ধরে এগোতে চান কেকেআর অধিনায়ক, আরও অনেক ম্যাচ খেলতে চান নারাইন

    স্কোরবোর্ডে ২৫০-র কাছাকাছি রান তুলেও তৈরি হয়েছিল চাপের মুহূর্ত। গুজরাতের কাছে হেরেও যেতে পারত কলকাতা। সেখান থেকে ২৯ রানে জয় আসায় খুশি কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে। তবে এখনই বাড়তি উচ্ছ্বাস দেখাতে নারাজ। আরও দু’টি মরণ-বাঁচন ম্যাচ বাকি। তাই একটি ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    ফিন-গ্রিনের ঝড়, রঘুবংশী দোসর! ২২ ছক্কায় শুভমনদের উড়িয়ে প্লে-অফের দৌড়ে কেকেআর, জঘন্য বোলিং-ফিল্ডিং গুজরাতের

    ইডেন গার্ডেন্সে ফিরে স্বমহিমায় কলকাতা নাইট রাইডার্স। শনিবার গুজরাত টাইটান্সকে হারিয়ে তারা টিকে থাকল প্লে-অফের দৌড়ে। বাকি দু’টি ম্যাচেও জিততে হবে তাদের। তবে গুজরাতের বিরুদ্ধে দলের ক্ষুধার্ত মানসিকতার পরিচয় পাওয়া গেল। তিন ব্যাটার জয় এনে দিলেন কেকেআরকে। ফিন অ্যালেন, ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    হাসপাতালে ভিভান ঘোষ, হয়েছে অস্ত্রোপচার, ‘চিরসখা’ বন্ধের পরে কী হল অভিনেতার?

    ‘বাংলা মিডিয়াম’ থেকে ‘চিরসখা’—একের পর এক ধারাবাহিকে কাজ করে গিয়েছেন অভিনেতা ভিভান ঘোষ। তার মধ্যেই হার্নিয়া, প্রস্টেট-ব্লাডারের সমস্যা ধরা পড়ে। কিন্তু কিছুতেই নিজের শুশ্রূষার সময় পাচ্ছিলেন না অভিনেতা। অবশেষে শুক্রবার অস্ত্রোপচার করিয়েছেন ভিভান। এখন কেমন আছেন অভিনেতা? ভিভান বললেন, “কাজ ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    সায়নীর সঙ্গেও আমার কথা হয়েছে, কারও সঙ্গেই দ্বন্দ্ব বা বিবাদে জড়াতে চাই না: নবনীতা

    শুক্রবার মাঝরাত থেকে তৃণমূল সাংসদ সায়নী ঘোষ বনাম অভিনেতা জীতু কমলের তরজা জারি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, সায়নীর থেকে তিনি ‘হুমকি’ বার্তাও পেয়েছেন। এই মন্তব্য নিয়ে আলোচনা শুরু হতে পাল্টা দেন তৃণমূল সাংসদও। এরই মাঝে উঠে আসে ২০২২-এ ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    কৌশিক সেনের নায়িকা হিসাবে অভিনয়যাত্রার শুরু, এখন কী করছেন ‘গোধূলি আলাপ’-এর ‘নোলক’ সমু?

    তাঁকে দেখলেই এখনও বলা হয় কৌশিক সেনের নায়িকা। হ্যাঁ, অভিনেতা কৌশিকের বিপরীতেই নায়িকা হিসাবে প্রথম ছোটপর্দায় কাজ অভিনেত্রী সমু সরকারের। দক্ষিণ দিনাজপুরের মেয়ে। দু’বছর হল অভিনয়সূত্রে কলকাতায়। নতুন বাড়িও কিনেছেন। এখন অবশ্য তিনি পর্দার রাঙামতির মেয়ে, যে বন্দুক চালায়। ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    আপনি আসবেন কেন, আমিই এলাম! মিঠুনের বাড়িতে শুভেন্দু, ‘পরিবর্তনের কারিগর’ বললেন, ওঁর চেয়ে ভাল মুখ্যমন্ত্রী হয় না

    শনিবার সকালে বিজেপি নেতা তথা বর্ষীয়ান অভিনেতা মিঠুনচক্রবর্তীর নিউ টাউনের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শপথনেওয়ার পর এই প্রথম আলাদা করে মিঠুনের সঙ্গে তিনি বৈঠক করলেন। ঘণ্টাখানেক দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। পরে মিঠুনের বাড়ি থেকে বেরিয়ে শুভেন্দু জানান, ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    বেসরকারির শয্যা ব্যবহারের সিদ্ধান্তকে স্বাগত হাসপাতালগুলির

    সরকারি হাসপাতালে শয্যা না পেয়ে রোগীদের ঘুরে বেড়ানোর চেনা ছবি বদলাতে কেন্দ্রীয় সরকারি হাসপাতাল, বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শয্যার একাংশ নিয়ে ‘জেনারেল পুল’ তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদিও সরকারি নির্দেশিকা হাতে না পাওয়ায় বিষয়টি নিয়ে মন্তব্য ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    দল ভাঙার ‘ঔদ্ধত্য’ও এগিয়ে দিয়েছে হার

    কলকাতা থেকে বেশি রাতেই ফোন গিয়েছিল কৃষ্ণনগরে। জেলা প্রশাসনের শীর্ষ কর্তার কাছে আবদারের সুরে নির্দেশ ছিল— ‘নদিয়া জেলা পরিষদ আমাদের চাই। যা দরকার করতে হবে’! শাসক তৃণমূল কংগ্রেসের সেই অলিখিত নির্দেশ মতো কাজ হয়েছিল রাজ্য প্রশাসনে। পঞ্চায়েত ভোটের ওই রকমই ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    আবাসন খালির নোটিসে স্থগিতাদেশ হাই কোর্টের

    ডায়মন্ড হারবার রোডের একটি ছ'তলা আবাসন ২৪ ঘণ্টার মধ্যে খালি করা নিয়ে দমকলের নোটিসে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। শনিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, ৩০ জুন অথবা কোর্টের পরবর্তী নির্দেশ পর্যন্ত দমকলের ডিজি-র জারি করা ওই নোটিসের উপরে ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    ‘হিংসা’র তথ্য সংগ্রহে তৃণমূল, অভিযোগ ওড়াচ্ছে বিজেপি

    ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে সওয়াল করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার তাঁরই নির্দেশে দলের ‘আক্রান্ত’দের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে শনিবার দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে ঘুরল তৃণমূল কংগ্রেসের তথ্যানুসন্ধানী দল। প্রতি ক্ষেত্রেই ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    স্নাতকে ভর্তির তোড়জোড় যাদবপুর, প্রেসিডেন্সিতে

    রাজ‍্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৬০টি সরকারি এবং সরকারি অনুদান পুষ্ট কলেজের সঙ্গে তাল মিলিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ও স্নাতকে ভর্তির তোড়জোড়ের পথে হাঁটছে। কবে থেকে অনলাইন পোর্টালে ভর্তি পর্ব শুরু হবে, তা ঠিক করতে যাদবপুর কর্তৃপক্ষ কাল, সোমবার বৈঠকে ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    সুরে রাখতে ফের মমতা ডাকলেন নতুন বিধায়কদের

    সবে শপথগ্রহণ সম্পূর্ণ হয়েছে। তার মধ্যেই তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের ‘অভিমুখ’ স্থির করতে দ্বিতীয় বার বৈঠক ডাকলেন দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার তাঁর কালীঘাটের বাড়িতে ডাকা এই বৈঠক নিয়ে দলের অন্দরে গুঞ্জন শুরু হয়েছে। ভোটের ফল প্রকাশের পর দলের ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    জুলাই থেকে ১২৫ দিনের কাজের প্রকল্প

    আগের একশো দিনের কাজের প্রকল্পের উপভোক্তা তালিকায় কোনও বদল না করেই আগামী জুলাই থেকে নতুন প্রকল্প (জি-রাম-জি) এ রাজ্যে চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। তবে কেন্দ্রের বিধিতে এই প্রকল্পে প্রত্যেক জবকার্ড থাকা ব‍্যক্তির ই-কেওয়াইসি (ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট থাকা ব‍্যক্তির সবিস্তার ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    বালকের মৃত্যু ঘিরে নিগৃহীত ডাক্তারেরা

    চিকিৎসার গাফিলতিতে শুক্রবার রাতে সাপের ছোবল খাওয়া এক বালকের মৃত্যুর অভিযোগ ঘিরে ধুন্ধুমার বাধল পুরুলিয়ার পুঞ্চা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। শনিবার সকালে ক্ষুব্ধ এলাকাবাসীর হাতে স্বাস্থ্যকেন্দ্রের এক মহিলা চিকিৎসক ও বিএমওএইচ নিগৃহীত হন বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে পুলিশের সঙ্গে পৌঁছয় কেন্দ্রীয় ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    ডেউচা পাচামি শিল্পের ভবিষ্যৎ নিয়ে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক বীরভূম জেলা প্রশাসনের

    ডেউচা পাঁচামি কয়লা শিল্পের ভবিষ্যৎ নিয়ে বিজেপি বিধায়কের সঙ্গে বৈঠক করলেন বীরভূম জেলা প্রশাসন। সরকারের বদলের পরই জল্পনা তৈরি হয়েছিল এই শিল্পকে নিয়ে। স্থানীয় বাসিন্দা এবং জমিদাতাদের কাছে বর্তমান রাজ্য সরকারের অবস্থান পরিষ্কার করতেই এই বৈঠক করা হয় বলে ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    বিজেপি ক্ষমতায় আসার চার বছর পর বেআইনি নির্মাণে নজর পড়ল তৃণমূল শিবিরের! কোচবিহারের জেলা কার্যালয়ে খুলে ফেলা হল বাড়তি অংশ

    দীর্ঘ দিন ধরেই কোচবিহার জেলার তৃণমূলের দলীয় কার্যালয়ের বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগ উঠেছিল। দলীয় কার্যালয়ের সামনে থাকা ড্রেনের একাংশ দখল করে স্থায়ী লোহার গ্রিলযুক্ত সেড ঘর তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। এ বার রাজ্যে বিজেপি ক্ষমতায় আসেতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    ‘নিখোঁজ প্রধান’! পোস্টারে সরগরম সবংয়ের ভেমুয়া, চর্চা রাজনৈতিক মহলে

    গ্রাম পঞ্চায়েত প্রধানের নামে ‘নিখোঁজ’ পোস্টার পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১০ নম্বর ভেমুয়া এলাকায়। গ্রাম পঞ্চায়েত প্রধান রাজীব শী ‘নিখোঁজ’! পোস্টারে এমনটাই দাবি করা হয়েছে। শনিবার সকালে ভেমুয়া এলাকার বিভিন্ন জায়গায় এই পোস্টার নজরে আসতেই রাজনৈতিক মহলে ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    মুখ্যমন্ত্রী হওয়ার পরে নন্দীগ্রামে প্রথম বৈঠক শুভেন্দুর, কী কী বিষয়ে আলোচনা হল

    মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পরে শনিবার প্রথম পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এলেন শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন সাংসদ সৌমেন্দু অধিকারী, বেশ কয়েক জন বিধায়ক ও পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক। মুখ্যমন্ত্রী এ দিন পূর্ব মেদিনীপুরের উন্নয়নের রূপরেখা নিয়ে প্রায় দু’ঘণ্টা বৈঠক ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    সরকার পরিবর্তনের পরে জেলা পুলিশের পদক্ষেপ, পুরুলিয়ার ১৩ তৃণমূল ও এক কংগ্রেস নেতার নিরাপত্তা ও গৃহরক্ষী প্রত্যাহার

    নির্বাচনের পরে রাজ্যের শাসক বদল হতেই শনি বার কোপ পড়ল পুরুলিয়ার তৃণমূল ও কংগ্রেস নেতৃত্বের নিরাপত্তারক্ষী ও গৃহরক্ষী ব্যবস্থায়। সেই তালিকায় রয়েছে এ বারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ছয় প্রার্থীও। পুরুলিয়া জেলা পুলিশের সিদ্ধান্তে ১৩ তৃণমূল নেতার পাশাপাশি গৃহরক্ষী প্রত্যাহার ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    সাতটি সড়ক কেন্দ্রকে হস্তান্তরিত করার অনুমোদনে সিলমোহর রাজ্যের, ডবল ইঞ্জিন সরকারের দাবি, পরিকাঠামো উন্নয়নে ‘আরও মসৃণ’ হবে যাতায়াত

    জাতীয় সড়কের অংশ এমন সাতটি রাস্তা ন্যাশনাল জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া বা এনএইচএআই) ও রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল হাইওয়েজ় অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল)-এর কাছে হস্তান্তরিত করার অনুমোদন দিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিবের দফতর থেকে প্রেস ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    ধর্মকর্ম এড়িয়ে টিকে থাকা যাবে না! মত সিপিএমের অন্দরে, তবে সংখ্যালঘু মন পাওয়ার কৌশল নিয়েও প্রশ্ন উঠল আলিমুদ্দিনে

    বিধানসভায় এখন আর ‘শূন্য’ নয়। খাতা খুলেছে সিপিএম। শুরু হয়েছে ভোটের ফলাফল নিয়ে কাটাছেঁড়াও। শনিবার থেকে দলের রাজ্য কমিটির বৈঠক শুরু হয়েছে। দু’দিনের এই বৈঠকের প্রথম দিনেই বিভিন্ন জেলার আলোচনায় উঠে এসেছে— ধর্মকর্ম এড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে টিকে থাকা যাবে ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    টাকার বিনিময়ে বিল্ডিং প্ল্যানে অনুমোদন! দুর্নীতির অভিযোগে গ্রেফতার উদয়ন ‘ঘনিষ্ঠ’ দিনহাটা পুরসভার কর্মী, পলাতক প্রাক্তন চেয়ারম্যান

    ভুয়ো বিল্ডিং প্ল্যান দুর্নীতির ঘটনায় গ্রেফতার দিনহাটা পুরসভার কর্মী মৌমিতা ভট্টাচার্য। স্থানীয়দের দাবি, তিনি দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর ‘ঘনিষ্ঠ’ তৃণমূল নেত্রী। শুধু তিনি একা নন, এই দুর্নীতির ঘটনায় নাম জড়িয়েছে পুরসভার তৎকালীন চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরীরও। যদিও তাঁর খোঁজ ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    পুরসভার জমিতে জিম, কুকুর রাখার শীতাতপ নিয়ন্ত্রিত ঘর? চাঁপদানির বিজেপি বিধায়কের দাবি, তদন্ত হবে

    পুরসভার সরকারি জমিতে রয়েছে জিম! শুধু তা-ই নয়, কুকুরদের রাখার বন্দোবস্তও রয়েছে সেখানে। কুকুর রাখার ওই জায়গা আবার শীতাতপ নিয়ন্ত্রিত! যে জায়গায় এলাকার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র তৈরি হওয়ার কথা ছিল, সেখানে জিম, কুকুর রাখার ঘর দেখে হতবাক চাঁপদানির ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    কল্যাণ-অরূপ-কুণাল থেকে রাজ্যের দুই অবসরপ্রাপ্ত ডিজির নিরাপত্তায় কাটছাঁট! বাড়ির সামনে থেকে সরছে পুলিশি প্রহরা

    মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর থেকেই একের পর এক সিদ্ধান্তের কথা জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। দিন কয়েক আগে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট বার্তা দেন, কেউ যেন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত নিরাপত্তা না-পান তা নিশ্চিত করতে হবে। তার ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    বিজেপির ‘ডবল ইঞ্জিন’ সরকার গঠনের পরে প্রথম এক সপ্তাহে কতটা কাজ এগোল পশ্চিমবঙ্গে, খতিয়ান তুলে ধরল পদ্মশিবির

    শপথগ্রহণ হয়েছিল ৯ মে, রবীন্দ্রজয়ন্তীতে। সরকার গঠনের পর প্রথম এক সপ্তাহে কতটা কাজ হল পশ্চিমবাংলায়, এ বার তার খতিয়ান তুলে ধরল পদ্মশিবির। সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, পদক্ষেপের পাশাপাশি বিভিন্ন মামলায় ‘উল্লেখযোগ্য’ গ্রেফতারির কথাও তুলে ধরেছে রাজ্যের শাসকদল।গত সপ্তাহের শনিবার সরকার ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    পশ্চিম বর্ধমান জেলা পরিষদের পরামর্শদাতা-সহ তৃণমূলের দুই নেতাকে গ্রেফতার করল পুলিশ

    রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নানা মামলায় গ্রেফতারি চলছে। গরু পাচারের অভিযোগ থেকে বালি এবং জমি পাচার মামলায় পদক্ষেপ করছে পুলিশ-প্রশাসন। এই আবহে অবৈধ ভাবে চাঁদা নেয়া এবং তোলাবাজির অভিযোগে পশ্চিম বর্ধমানের অন্ডাল থেকে গ্রেফতার করা হল দুই তৃণমূল নেতাকে। পুলিশ ...

    ১৭ মে ২০২৬ আনন্দবাজার
    মেধামানের অবনমন সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে! কোন পথে সম্ভব হৃত গৌরব পুনরুদ্ধার?

    রাজ্যের সরকারি স্কুলগুলি এক সময় মেধার আঁতুড়ঘর হিসাবে গণ্য হত। সরকার পোষিত স্কুলগুলি থেকেও পড়ুয়ারা প্রতিষ্ঠিত হতেন সমাজের নানা স্তরে। গত দু’দশকে সেই প্রবণতায় ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষত শহরাঞ্চলের স্কুলগুলিতে পড়ুয়ার অভাবে দেখা যাচ্ছে। কমছে মেধামান, ভাল ফলের ...

    ১৬ মে ২০২৬ আনন্দবাজার
    তেলের দাম বাড়ায় আশঙ্কা মূল্যবৃদ্ধির, ভারত কি এ বার 'স্ট্যাগফ্লেশন' এর পথে?

    পশ্চিম এশিয়ার যুদ্ধ ভারতকে ক্রমশ ‘স্ট্যাগফ্লেশনের’ দিকে ঠেলে দিচ্ছে, আশঙ্কা বিশেষজ্ঞদের। তাঁদের মতে, শুক্রবার রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি পেট্রল-ডিজ়েলের দাম বাড়ানোর পরে এ নিয়ে চিন্তা আরও বেড়েছে। বিশেষত আগামী দিনে যেহেতু জ্বালানির দাম আরও বাড়ানো হতে পারে বলেও ইঙ্গিত রয়েছে। তাঁদের ...

    ১৬ মে ২০২৬ আনন্দবাজার
    শহরে সামান্য কমলেও চিন্তা বাড়াচ্ছে গ্রাম, দেশে ছ’মাসে সর্বোচ্চ বেকারত্বের হার

    গত মাসে দেশে বাড়ল বেকারত্বের হার। শুক্রবার কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের প্রকাশিত কর্মী সমীক্ষা (পিএলএফএস) অনুসারে তা পৌঁছেছে ছ’মাসের মধ্যে সব থেকে উঁচুতে। সেখানে বলা হয়েছে, দেশে ১৫ বছর বা তার বেশি বয়সিদের মধ্যে এপ্রিলে বেকারত্ব দাঁড়িয়েছে ৫.২%। যা গত ...

    ১৬ মে ২০২৬ আনন্দবাজার
    ‘ভারতের ফরাক্কা বাঁধ বাংলাদেশের মরণফাঁদে পরিণত হয়েছে’, দিল্লিকে তোপ তারেকের মন্ত্রী ফখরুলের

    ফরাক্কা বাঁধ নিয়ে ভারতকে নিশানা করলেন বাংলাদেশের মন্ত্রী তথা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মন্তব্য, ‘‘ভারতের ফরাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে!’’ সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, ‘‘দু’দেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদীতে ভারত একের পর এক ...

    ১৬ মে ২০২৬ আনন্দবাজার
    আরজি কর কাণ্ডের পরেই রাজের ইস্তফা দেওয়া উচিত ছিল! বোনও ঠিক মন্তব্য করেনি: দেবশ্রী

    রাজনীতি ছেড়েছেন রাজ চক্রবর্তী। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে ব্যারাকপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু, জয় আসেনি। পরাজয় স্বীকার করেছেন। ফলপ্রকাশের পরে ক’টা দিন শান্তিতে তাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। ...

    ১৬ মে ২০২৬ আনন্দবাজার
    কলকাতার কড়চা: সংগ্রহশালা দিবসের ভাবনা

    হেঁশেলে গ্যাসের সঙ্কট নিয়ে জেরবার? পৃথিবীর অন্য প্রান্তের নানা ঘটনা সেই ঔপনিবেশিক আমল থেকেই বাংলার জনজীবনকে গভীর প্রভাবিত করে আসছে। ১৮০৮-এ ইউরোপে নেপোলিয়নের যুদ্ধের জেরে ব্রিটিশরা শ্রীরামপুরের দিনেমার উপনিবেশটি দখল করে, নাগরিকদের গ্রেফতার করে। বন্দিদের মধ্যে ছিলেন কোপেনহেগেন থেকে ...

    ১৬ মে ২০২৬ আনন্দবাজার
    প্রোমোটারকে ‘মারে’ গ্রেফতার পুরপ্রতিনিধি, অভিযোগ আগেও

    দু’টি জমানার দু’টি চিত্র। অভিযুক্ত একই ব্যক্তি, আক্রান্তও এক। বিধাননগর পুরসভার ন’নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টু সেই অভিযুক্ত। ঘটনা এক, তৃণমূল জমানায় সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি বাগুইআটির এক প্রোমোটারের থেকে ৫০ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন। ...

    ১৬ মে ২০২৬ আনন্দবাজার
    দিলীপ কোথায়? নজরে আলিপুরের আইনজীবী

    সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ঘটনায় অভিযুক্ত, তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল ৩৬ ঘণ্টা পরেও ফেরার। বৃহস্পতিবার ওই অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুর থানা এলাকার বাসিন্দা দিলীপের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল পুলিশ। কিন্তু চশমা, জুতো, মোবাইল ফোন ফেলে রেখে বাড়ির পিছনের ভাঙা পাঁচিল ...

    ১৬ মে ২০২৬ আনন্দবাজার
    ডিজ়েলের মূল্যবৃদ্ধি, খরচ নিয়ে উদ্বেগে বাসমালিক সংগঠন

    লিটার প্রতি ডিজ়েলের মূল্য শুক্রবার থেকে ৩.১১ টাকা বৃদ্ধি পেয়ে ৯৫.১৩ টাকায় গিয়ে ঠেকেছে। এক ধাক্কায় তিন টাকার বেশি মূল্যবৃদ্ধি বেসরকারি বাসের পরিষেবায় নতুন করে চাপ তৈরি করবে বলে আশঙ্কা করছেন বাসমালিকেরা। সরকারি ভাবে এ রাজ্যে ২০১৮ সালে শেষ বার ...

    ১৬ মে ২০২৬ আনন্দবাজার
    গণনার দিন বিজেপি কর্মীকে গুলি! মদতের অভিযোগে ক্যানিংয়ে গ্রেফতার তৃণমূল বিধায়কের দাদা

    ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের দাদা উত্তম দাসকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপি কর্মীকে খুনের চেষ্টার ঘটনায় মদত দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। রাতেই বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। উত্তম ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ...

    ১৬ মে ২০২৬ আনন্দবাজার
    হাওড়ার আনাজ বাজারে কুপিয়ে খুন, অধরা অভিযুক্ত

    হাওড়া জুড়ে অপরাধীদের খোঁজে পুলিশি তল্লাশির মধ্যেই নৃশংস খুনের‌‌ ঘটনা ঘটল। ঘটনাস্থল হাওড়া স্টেশনের কাছে দিঘা বাস স্ট্যান্ডের পাশে পাইকারি আনাজ বাজার। শুক্রবার সকালে ওই বাজারের ভিতর থেকে উদ্ধার করা হয় বছর ৩০-এর এক যুবকের রক্তাক্ত দেহ। পুলিশ জানিয়েছে, ...

    ১৬ মে ২০২৬ আনন্দবাজার
    অনুদান খরচের হিসাব মিলবে কি, প্রশ্নে দুর্গাপুজোয় ‘টাকার খেলা’

    সরাসরি সরকারি অনুদান ১ লক্ষ ১০ হাজার টাকা। সরকারের তরফে পুরস্কার-প্রাপ্তি বাবদ এসেছে আরও কিছু। তার সঙ্গেই ছিল বিভিন্ন সরকারি দফতরের তরফে দেওয়া বিজ্ঞাপন থেকে আয়। এর উপরে বিদ্যুতের মাসুলে ৮০ শতাংশ, দমকলের ফি-তে ১০০ শতাংশ মকুব-সহ যাবতীয় ছাড় ...

    ১৬ মে ২০২৬ আনন্দবাজার
    বিচার পেরিয়ে কবে ভোটাধিকার, রয়েই যাচ্ছে প্রশ্ন

    ভোট শেষ। রাজ্যে নতুন সরকারও গঠিত হয়ে গিয়েছে। অথচ সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে বাদ পড়া ২৭ লক্ষ নাগরিকের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে ভোটাধিকার সংক্রান্ত ট্রাইবুনাল গঠন করেছে কলকাতা হাই কোর্ট। কিন্তু সেই ট্রাইবুনালে ...

    ১৬ মে ২০২৬ আনন্দবাজার
    মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত, কোপে ওবিসি শংসাপত্র

    ধর্মের ভিত্তিতে মুসলিমদের ওবিসি তালিকাভুক্ত করে সংরক্ষণের সুবিধা দেওয়া হয়েছে — এই যুক্তিতে কলকাতা হাই কোর্ট পশ্চিমবঙ্গে বাম জমানার শেষ পর্ব থেকে তৃণমূল জমানার গোড়া পর্যন্ত ৭৭টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করার সিদ্ধান্ত খারিজ করে দিয়েছিল। গত দু’বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের ...

    ১৬ মে ২০২৬ আনন্দবাজার
    অধিকারের বার্তা স্পিকারের, পুরনো দাবি প্রাক্তনের

    বিরোধীদের অধিকার নিশ্চিত করার আশ্বাসে বিজেপি-শাসিত অন্য রাজ্যের উদাহরণ টানলেন রাজ্য বিধানসভার নবনির্বাচিত স্পিকার রথীন্দ্র বসু। সংখ্যাগরিষ্ঠ বিজেপির মনোনীত প্রার্থী হিসেবে শুক্রবারই নির্বাচিত হয়ে স্পিকার বলেন, ‘‘বিরোধীদের সব অধিকার সুরক্ষিত হবে। দেশের ২১টি রাজ্যে বিজেপি সরকার চালাচ্ছে। এখানেও তা-ই ...

    ১৬ মে ২০২৬ আনন্দবাজার
    জমানা বদলে ফলতায় তৎপর বিজেপি-সিপিএম

    নজিরবিহীন ভাবে সরকার গঠনের পরে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ২১ মে পুনর্নির্বাচন হতে চলেছে। আর তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শাসক দল বিজেপি সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছে। রাজনৈতিক শিবিরের মতে, নামে পুনর্নির্বাচন হলেও, বিজেপির ২০৭টি আসনে জিতে সরকার গঠনের ...

    ১৬ মে ২০২৬ আনন্দবাজার
    ভোটের তিন বছর পরে জয়ী ঘোষণা

    প্রশাসনের নির্দেশে প্রায় তিন বছর পরে, হাওড়া জেলা পরিষদের একটি আসনে জয়ী ঘোষণা করা হল সে সময়ে পরাজিত প্রার্থীকে। সেই হিসাবে ৪২ আসনের ওই জেলা পরিষদে একটি আসনে প্রতিনিধি হল রাজ্যের নব্য শাসক দল বিজেপির। তবে ওই আসনের বর্তমান ...

    ১৬ মে ২০২৬ আনন্দবাজার
    চন্দ্রনাথ খুনে ঝাড়খণ্ডের ব্যবসায়ী যোগ: সিবিআই

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক খুনের ঘটনায় ব্যবহৃত চার চাকা গাড়িটির নম্বর প্লেট বদল করে দেওয়ার বরাত ঝাড়খণ্ডের এক ব্যবসায়ী মারফত করা হয়েছিল বলে দাবি করছেন সিবিআইয়ের তদন্তকারীরা। বৃহস্পতিবার এই মামলায় হেফাজতে থাকা এক অভিযুক্তকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছিল ...

    ১৬ মে ২০২৬ আনন্দবাজার
    ডায়মন্ড হারবারে শুভেন্দু, মুখ্যমন্ত্রীর প্রথম প্রশাসনিক সভা। আইপিএলে কেকেআর। বিদেশে মোদী। আর কী

    নবগঠিত রাজ্য সরকারের প্রথম প্রশাসনিক বৈঠক করতে আজ ডায়মন্ড হারবারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক পালাবদলের আগে পর্যন্ত ডায়মন্ড হারবারকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় হিসেবেই মনে করা হত। বর্তমানে ডায়মন্ড হারবার লোকসভার সাংসদও তিনিই। সেখান থেকেই ...

    ১৬ মে ২০২৬ আনন্দবাজার
    নন্দীগ্রাম ছেড়েও ‘বন্ধু’ থাকার আশ্বাস, দরবার শুরু করতে চান শুভেন্দু

    দলের সিদ্ধান্ত মেনে নন্দীগ্রামের বিধায়ক-পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ নিয়েছিলেন তিনি। প্রথম অধিবেশনে রথীন্দ্রনাথ বসু স্পিকার নির্বাচিত হওয়ার পরেই তাঁর হাতে পদত্যাদপত্র তুলে দিয়েছেন শুভেন্দু। এ বার থেকে ‘জনতার দরবার’ করে সাধারণ ...

    ১৬ মে ২০২৬ আনন্দবাজার
    রাজ্যের তিন রেল প্রকল্পে ছাড় কেন্দ্রের

    তিনটি রেল প্রকল্পের ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দু’টি প্রকল্পের ছাড়পত্রের সঙ্গে আর একটি প্রকল্পের সবিস্তার প্রকল্প রিপোর্ট তৈরিতে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির মধ্যে প্রায় ৮ কিলোমিটার ...

    ১৬ মে ২০২৬ আনন্দবাজার
    অমিত শাহকে হুমকির অভিযোগ! তৃণমূল সাংসদ অভিষেকের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় দায়ের এফআইআর

    এফআইআর দায়ের হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শুক্রবার বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে এই এফআইআর দায়ের করে রাজীব সরকার নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে। অভিষেকের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়ার ...

    ১৬ মে ২০২৬ আনন্দবাজার
    ‘দল ছাড়তে ইচ্ছুকদের কড়া বার্তা’, পরাজিত প্রার্থীদের সঙ্গে বৈঠক মমতার, কমিশনের কাছে দাবি জানানো হবে গণনাকেন্দ্রের সিসিটিভি ফুটেজ দেখানোর

    ভোটে দলের বিপর্যয়ের পরে শুক্রবার কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দলের পরাজিত প্রার্থীরা গণনাকেন্দ্রে কারচুপির অভিযোগ তুলে মুখ্য নির্বাচনী আধিকারিক ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে মেল করবেন। পাশাপাশি, পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ...

    ১৬ মে ২০২৬ আনন্দবাজার
    সরকারি হাসপাতালের বেহাল দশা কাটাতে কড়া পদক্ষেপ, এসএসকেএমে বৈঠকে একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    রাজ্যের সরকারি হাসপাতালগুলির পরিষেবা নিয়ে দীর্ঘ দিন ধরেই অভিযোগ জমছিল। রোগী ভোগান্তি, বেডের অভাব, দালালচক্রের দৌরাত্ম্য থেকে শুরু করে চিকিৎসা পরিষেবার নানা ত্রুটি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছিল। সেই পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে শুক্রবার এসএসকেএম হাসপাতালে উচ্চপর্যায়ের ...

    ১৬ মে ২০২৬ আনন্দবাজার
    পুরসভা স্তরে তৃণমূলের রিংটোন ‘ভাঙনের জয়গান’! তার মধ্যেই ‘অনাথ’ এলাকায় সক্রিয় হচ্ছে বিজেপি, দোলাচলে প্রশাসন

    তৃণমূলের পুরপ্রধান বা কাউন্সিলরদের বিজেপি-তে যোগদান না করিয়েও পুর পরিষেবার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে শুরু করল বিজেপি। অন্য দিকে, তৃণমূলের কাউন্সিলরেরাও গা ঘামানো শুরু করে দিয়েছেন নিজেদের এলাকার পরিস্থিতি অনুযায়ী। বিভিন্ন পুরসভার পুরপ্রধান এবং কাউন্সিলরদের ফোন করে বা তাঁদের ...

    ১৬ মে ২০২৬ আনন্দবাজার
    বিধানসভা নির্বাচনে পরাজয়ের জের? মেয়র পরিষদের বৈঠক বাতিল, কলকাতা পুরসভায় বাড়ছে প্রশাসনিক অস্বস্তি

    বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর প্রশাসনের অন্দরে বদল শুরু হয়েছে। এই আবহে কলকাতা পুরসভার অন্দরে রাজনৈতিক পালাবদলের প্রভাব ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের আবহেই এ বার বাতিল হয়ে গেল কলকাতা পুরসভার নির্ধারিত মেয়র পরিষদের বৈঠক। আগামী ...

    ১৬ মে ২০২৬ আনন্দবাজার
    ‘আমি ছবিমুক্তির দিন ঠিক করব, ‘কেউ বলে বিপ্লবী’র দায় আমার’! বললেন প্রযোজক প্রদীপ নন্দী

    মাসখানেক আগের কথা। প্রযোজনা সংস্থার সমাজমাধ্যম থেকে সরে গিয়েছিল একাধিক ছবির পোস্টার। তালিকায় ‘অ্যাম্বুল্যান্স দাদা’, ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ এবং শুধু নামঘোষণা হওয়া ছবি ‘বৈরাগী’। হাওয়ার বেগে খবর ছড়িয়েছিল, নন্দী মুভিজ়ের কর্ণধার প্রদীপ নন্দী ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। টলিউডে ...

    ১৫ মে ২০২৬ আনন্দবাজার
    ১৮ মে শেষ শুটিং হবে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের? কম টিআরপির জন্যই কি এই সিদ্ধান্ত?

    অনেক দিন ধরেই টলিপাড়ার অন্দরে গুঞ্জন শীঘ্রই শেষ হচ্ছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। যদিও কিছু দিন আগে আনন্দবাজার ডট কম-কে কাহিনির নায়িকা শিরিন পাল জানিয়েছিলেন, তিনি এই বিষয়ে কিছুই জানেন না। কিন্তু অন্দরের খবর ১৮ মে শুটিং হবে ...

    ১৫ মে ২০২৬ আনন্দবাজার
    নতুন মুখ্যমন্ত্রীকে সাধুবাদ! আরজি কর কাণ্ডে তিন পুলিশ আধিকারিক সাসপেন্ড হতেই খুশি টলিউড

    ২০২৪-এর অগস্ট থেকে একটা বছর দফায় দফায় তাঁরা পথে নেমেছেন। রাত কাটিয়েছেন খোলা আকাশের নীচে। মানবিক সমর্থন জানাতে পৌঁছে গিয়েছিলেন অনশনরত পড়ুয়া চিকিৎসকদের কাছে। আরজি কর কাণ্ডের সঙ্গে যুক্ত তিন পুলিশ আধিকারিক বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তের সাসপেন্ড ...

    ১৫ মে ২০২৬ আনন্দবাজার
    সত্যি কথা বলছি ছবির ব্যবসার হিসাব রাখা ছেড়ে দিয়েছি, যখন স্বচ্ছ ধারণা পাব, তখন ভাবব: আবীর

    এখন গ্রীষ্মের ছুটিতে সিনেমা দেখতে যাওয়ার রেওয়াজ। এই সময়ের কথা মাথায় রেখেই পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন ‘সপ্তডিঙার গুপ্তধন’। অর্থাৎ আবার পর্দায় সোনাদার রোমাঞ্চ। নতুন যাত্রার কাহিনিই শোনালেন পরিচালক ধ্রুব এবং ‘সোনাদা’ আবীর চট্টোপাধ্যায়। শুনল আনন্দবাজার ডট কম। প্রশ্ন: গ্রীষ্মের ...

    ১৫ মে ২০২৬ আনন্দবাজার
    ১০ দিন পর প্রকাশ্যে ‘পুষ্পা’ জাহাঙ্গির! দলীয় কার্যালয় খুলে উপনির্বাচনের জন্য তৈরি তৃণমূল প্রার্থী বললেন, ঝুঁকেগা নহি

    ২০২৬-এর বিধানসভা ভোটে তিনি অন্যতম আলোচিত চরিত্র। কিন্তু ফলতা বিধানসভায় উপনির্বাচন ঘোষণা এবং তার পরে তৃণমূলের ভরাডুবির পর তিনি ছিলেন লোকচক্ষুর আড়ালে। নানা জল্পনা চলছিল। ১০ দিন পর আবার জনসমক্ষে এলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। বন্ধ হওয়া দলীয় কার্যালয় ...

    ১৫ মে ২০২৬ আনন্দবাজার
    বৈঠকের ব্যানারে ছবির বিন্যাস নিয়ে আপত্তি তুললেন শমীক, নিজের ছবি সরিয়ে শুভেন্দুর ছবি সামনে আনার নির্দেশ দিলেন!

    শৃঙ্খলা, সংগঠন সজ্জা এবং প্রশাসনের ‘পবিত্রতা’ রক্ষা। ভোটের পর প্রথম সাংগঠনিক বৈঠকে এই তিন ‘মন্ত্র’ দলকে মুখস্থ করালেন বিজেপি নেতৃত্ব। দলের এই বার্তা যে ‘কথার কথা’ নয়, তা বোঝাতে বিজেপির ব্যানারে নেতৃত্বের ছবির বিন্যাসও বদলে দেওয়ার নির্দেশ দিলেন রাজ্য ...

    ১৫ মে ২০২৬ আনন্দবাজার
    কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ, গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও স্বামী! পুত্র-ভাইপোর খোঁজে পুলিশ

    তৃণমূল পরিচালিত কৃষি উন্নয়ন সমিতির ব্যাঙ্কে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান এবং তাঁর স্বামী। আদালতে নিয়ে যাওয়ার সময় ধৃতদের উদ্দেশে উঠল ‘চোর-চোর’ স্লোগান। শুক্রবার মালদহের রতুয়ার ঘটনা। ধৃতদের নাম স্মৃতিকণা মণ্ডল এবং অনিলকুমার মণ্ডল। পুলিশ সূত্রে খবর, ...

    ১৫ মে ২০২৬ আনন্দবাজার
    বিজয় মিছিল বার করল কে? প্রশ্ন করে মার খেলেন বিজেপি নেতারাই! ‘আদি’ এবং ‘নব্য’ সংঘাতে উত্তেজনা অন্ডালে

    গলায় গেরুয়া উত্তরীয়। কারও কারও মাথায় গেরুয়া ফেট্টি বাঁধা। উড়ছে গেরুয়া আবির। মুহুর্মুহু উঠছে ‘জয় শ্রীরাম’ ধ্বনি। কিন্তু বিজেপির বিজয় মিছিল নিয়ে খবর নেই বিজেপি নেতাদের কাছেই! প্রশ্ন করতে গিয়ে বাক্‌বিতণ্ডা। সেখান থেকে মারামারি। ‘আদি’ এবং ‘নব্য’ বিজেপির সংঘাতে ...

    ১৫ মে ২০২৬ আনন্দবাজার
    বছরখানেক আগে শুভেন্দুর কনভয়ে হামলায় নাম জড়িয়েছিল, গ্রেফতার হলেন সেই তৃণমূল নেতা!

    প্রায় এক বছর আগের কথা। রাজ্যের তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ উঠেছিল কোচবিহারে। ওই ঘটনায় শুক্রবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তৃণমূলের এক নেতাকে গ্রেফতার করল পুলিশ। যা নিয়ে রাজনৈতিক শোরগোল জেলায়। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ ...

    ১৫ মে ২০২৬ আনন্দবাজার
    তিন বছর ধরে আটকে থাকা চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরু হচ্ছে শুক্রবার থেকে, জানিয়ে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী

    চিংড়িঘাটা মেট্রোর আটকে থাকা কাজ শুরু হচ্ছে শুক্রবার রাত থেকে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা এই প্রকল্প নিয়ে শুক্রবার এক্স হ্যান্ডলে লেখেন রেলমন্ত্রী অশ্বনী বৈষ্ণব। তিনি লেখেন, ‘‘পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়েছে। ডাবল ইঞ্জিন সরকার এসেছে। তিন বছর ধরে আটকে ...

    ১৫ মে ২০২৬ আনন্দবাজার
    বিনীত-ইন্দিরা-অভিষেক! তিন সাসপেন্ড হওয়া আইপিএসের ভূমিকা কী ভাবে আলোচনায় এসেছিল আরজি কর পর্বে

    আরজি কর কাণ্ডের সময় কলকাতা পুলিশের গুরুত্বপূর্ণ পদে ছিলেন ওঁরা তিন জন। ঘটনাচক্রে, ওই তিন আইপিএস অফিসারের ভূমিকা নিয়েই উঠেছিল নানা প্রশ্ন। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কর্তব্যে গাফিলতির অভিযোগে ওই তিন জনকে সাসপেন্ড করার কথা ঘোষণা করলেন। প্রথম জন ...

    ১৫ মে ২০২৬ আনন্দবাজার
    পুলিশ আধিকারিকদের বদলি থেকে ভয় দেখিয়ে জমি কেনা! শান্তনুর বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ করে ইডি বলল, গল্প হলেও সত্যি

    জমির কারবারে অবৈধ ভাবে নাক গলানো থেকে পুলিশকর্তাদের বদলি, আর্থিক দুর্নীতির অভিযোগে কলকাতা পুলিশের গ্রেফতার হওয়া কর্তা শান্তনু সিংহ বিশ্বাসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জানাল ইডি। আদালতে সেই সব অভিযোগ সবিস্তারে বলতে বলতে ইডির আইনজীবীর শান্তনু সম্পর্কে মন্তব্য, ...

    ১৫ মে ২০২৬ আনন্দবাজার
    প্রেসিডেন্সি জেলে স্মার্টফোন ব্যবহার করেন বন্দিরা! ২ কারা আধিকারিককে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

    প্রেসিডেন্সি জেলে বন্দি বেশ কয়েক জন মোবাইল ব্যবহার করতেন। তথ্য পেয়ে তদন্ত করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিযোগের সত্যতা প্রমাণ হওয়ায় সংশ্লিষ্ট সংশোধনাগারের দায়িত্বে থাকা দুই আধিকারিককে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী ...

    ১৫ মে ২০২৬ আনন্দবাজার
    অভাব-অভিযোগ শুনতে এ বার ‘জনতার দরবার’ চালু করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, প্রস্তুতি শুরু রাজ্য প্রশাসনের

    অভাব-অভিযোগ শুনতে এ বার ‘জনতার দরবার’ চালু করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সূত্রে খবর, সপ্তাহে এক দিন বা দু’দিন দু’ঘণ্টা করে এই ‘জনতার দরবার’ চলবে। তবে এই বিষয়ে রাজ্য প্রশাসনের তরফে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানানো হয়নি। নবান্ন ...

    ১৫ মে ২০২৬ আনন্দবাজার
    এ বার বিধানসভা অধিবেশনের সরাসরি সম্প্রচার, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    বিধানসভার অধিবেশনের এ বার সরাসরি সম্প্রচার করা হবে। শুক্রবার বিধানসভায় এ কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, “বিধায়কেরা কী কাজ করছেন, তা নিয়ে ভোটারেরা অন্ধকারে থাকেন। আশা করব, এই ঐতিহাসিক বিধানসভায় জনগণের নজরদারি সুনিশ্চিত করার জন্য লাইভ ...

    ১৫ মে ২০২৬ আনন্দবাজার
    আরজি কর কাণ্ডে ৩ আইপিএস সাসপেন্ড! খতিয়ে দেখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার ভূমিকা, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

    আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের তদন্তে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হল রাজ্যের তিন আইপিএস অফিসারকে। শুক্রবার নবান্ন থেকে এ কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আরজি করের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার ফাইল আবার ...

    ১৫ মে ২০২৬ আনন্দবাজার
    তমলুক পুরসভার প্রাক্তন পুরপ্রধান গ্রেফতার! খুনের চেষ্টা, নকল নথি তৈরি করার অভিযোগ তৃণমূলের চঞ্চলের নামে

    প্রায় ২৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর পুলিশের হাতে গ্রেফতার হলেন পূর্ব মেদিনীপুরের ‘দাপুটে’ তৃণমূল নেতা চঞ্চল খাঁড়া। তমলুক পুরসভার প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে খুনের চেষ্টা, নকল নথি তৈরি, প্রতারণা-সহ বেশ কিছু গুরুতর মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। যদিও চঞ্চল-ঘনিষ্ঠদের দাবি, ...

    ১৫ মে ২০২৬ আনন্দবাজার
    তিলজলায় বাড়ি ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ! পুনর্বাসনে ‘না’ হাই কোর্টের, বার্তা আগের সরকারের ‘নিষ্ক্রিয়তা’ নিয়েও

    তিলজলা থানা এলাকার তপসিয়ায় বেআইনি নির্মাণ ভেঙে ফেলার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। তবে এখনই সেখানকার কোনও বাসিন্দার পুনর্বাসনের বন্দোবস্ত করা হচ্ছে না। শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজা বসুচৌধুরীর বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। শহরে ...

    ১৫ মে ২০২৬ আনন্দবাজার
    নির্বাচন-পরবর্তী হিংসা নিয়ে তর্কে জড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ও বিরোধী দলনেতা শোভনদেব, তৃণমূলকে বিঁধলেন নওশাদ

    স্পিকার নির্বাচন উপলক্ষে অষ্টাদশ বিধানসভার অধিবেশন বসেছিল শুক্রবার। মূলত সৌজন্যের আবহে অধিবেশন শুরু হলেও ভোট-পরবর্তী হিংসা নিয়ে বাগ্‌যুদ্ধে জড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পর বক্তৃতা করতে উঠে রাজ্যে ভোট-পরবর্তী হিংসা চলছে বলে অভিযোগ তোলেন শোভনদেব। ...

    ১৫ মে ২০২৬ আনন্দবাজার
    বর্ষা ঢুকছে আন্দামানে! নিম্নচাপ অঞ্চল ও ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, কী হবে কলকাতা-সহ দক্ষিণে

    বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে আন্দামান ও সংলগ্ন এলাকায়। আগামী ১৬ মে-র মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সেখানে প্রবেশ করবে বলে জানিয়েছে মৌসম ভবন। তবে দেশের মূল ভূখণ্ডে এখনই বর্ষার কোনও প্রভাব পড়ছে না। বরং উত্তর ভারতে তাপপ্রবাহের ...

    ১৫ মে ২০২৬ আনন্দবাজার
    রাজ্য বিধানসভার নতুন স্পিকার হলেন রথীন্দ্র বসু, কোচবিহারের বিজেপি বিধায়ক ধ্বনি ভোটে নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতায়

    বিনা প্রতিদ্বন্দ্বিতায় পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন স্পিকার নির্বাচিত হলেন রথীন্দ্র বসু। তিনি কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক। এই প্রথম বার বিধানসভা ভোটে জিতেছেন তিনি। শুক্রবার সকালে বিধানসভায় প্রোটেম স্পিকার তাপস রায়ের তদারকিতে স্পিকার নির্বাচন সম্পন্ন হয়েছে। সর্বসম্মতিক্রমেই স্পিকারের কুর্সিতে বসেছেন রথীন্দ্র। শাসকদল ...

    ১৫ মে ২০২৬ আনন্দবাজার
  • আনন্দবাজার | 1-100

News/খবর All News আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন আজকাল দৈনিক স্টেটসম্যান আজ তক Telegraph Times of India Indian Express The Statesman

BENGAL INFO | Information about West Bengal, India | bengalinfo1@gmail | Privacy Policy