• স্ত্রীর আপত্তিকর ছবি প্রিয় বন্ধুর মোবাইলে, মালদায় বাড়িতে ডেকে ছক কষে খুন
    আজ তক | ০২ ফেব্রুয়ারি ২০২৬
  • স্ত্রীর আপত্তিকর ছবি বন্ধুর মোবাইলে দেখে ফেলার পরই ভয়াবহ পরিণতি। বন্ধুকে বাড়িতে ডেকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মৃতের নাম সুভাষ রায় (৪৮)। তাঁর বাড়ি মদনাবতী গ্রাম পঞ্চায়েতের বেলডাঙা এলাকায়। এই ঘটনায় মূল অভিযুক্ত রাজু রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তাঁর স্ত্রী আরতি রায়কেও।

    ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে বামনগোলা থানার নালাগোলা বেলডাঙা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় গাড়িচালক সুভাষ শনিবার বিকেলে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। পরে রাতে তাঁর বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটি কাঠ মিল সংলগ্ন জঙ্গলে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। দেহে একাধিক কোপের চিহ্ন ছিল।

    মালদা জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, “প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, খুনের নেপথ্যে বিবাহ-বহির্ভূত সম্পর্কই প্রধান কারণ। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, মদনাবতী গ্রামের বাসিন্দা পরিযায়ী শ্রমিক রাজুর সঙ্গে সুভাষের পরিচয় ছিল। রাজু দীর্ঘদিন ভিন রাজ্যে থাকতেন। অভিযোগ, এই সময়ের মধ্যেই সুভাষের সঙ্গে রাজুর স্ত্রী আরতির বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। আরও অভিযোগ, আরতির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি সুভাষ নিজের মোবাইলে তুলে রেখেছিলেন।

    কয়েকদিন আগে রাজু দিল্লি থেকে মালদায় ফিরে আসেন। অভিযোগ, একদিন হঠাৎই তিনি স্ত্রীকে সুভাষের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এরপর থেকেই বন্ধুকে খুনের পরিকল্পনা করা হয় বলে পুলিশের অনুমান। শনিবার রাতে সুভাষকে বাড়িতে ডেকে এনে কুপিয়ে খুন করা হয়। মৃতের দাদা শিশির রায় বলেন,
    “ভাইয়ের স্ত্রী ও সন্তান রয়েছে। এই সম্পর্কের কথা আমরা কেউ জানতাম না। পুলিশ এসে সব জানায়। এই ঘটনার জন্য দোষীদের কঠোরতম শাস্তি চাই।”

     
  • Link to this news (আজ তক)