• ৮৫ লক্ষ টাকার গয়নার বদলে বিনামূল্যে মোমো! চাঞ্চল্যকর ঘটনা উত্তরপ্রদেশে
    বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৬
  • লখনউ, ২ ফেব্রুয়ারি: বয়স মাত্র সাতবছর, মোমোর প্রতি লোভ। মোমো খেতে খুবই ভালোবাসে বছর সাতের ওই নাবালক। আর সেই মোমোর জন্যই বিপুল অঙ্কের ক্ষতি হল ওই নাবালকের পরিবারের। ৮৫ লক্ষ টাকার গয়না দিয়ে মোমো খেল সেই নাবালক! এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের দেওরিয়া শহরে। তবে এই ঘটনার জন্য দায়ী ওই এলাকার মোমো বিক্রেতা, এমনটাই জানা গিয়েছে। সূত্রের খবর, দেওরিয়া শহরে বাড়ি ওই নাবালকের। সে বারাণসীর একটি মন্দিরের পুরোহিতের ছেলে। ওই পুরোহিতের নাম ভিমলেশ মিশ্র। তিনি থানায় অভিযোগ দায়ের করেন, তারপরেই প্রকাশ্যে আসে গোটা বিষয়টি। জানা গিয়েছে, ওই নাবালক মোমো খেতে খুবই ভালোবাসে, আর সেটাকেই ফন্দি হিসেবে ব্যবহার করতে থাকে দেওয়ারি এলাকার মোমো বিক্রেতা ও তার দোকানে থাকা দুই ব্যক্তি।অভিযোগ, সেই দোকানে থাকতেন তিনজন ব্যক্তি। তারা ওই নাবালককে বিনামূল্যে মোমো দেওয়ার প্রলোভন দেখায়। তাকে ওই ব্যক্তিরা বলে, সোনার গয়না নিয়ে এলেই বিনামূল্যে মোমো খেতে দেবে ওরা। নাবালক বেশিকিছু না বুঝেই বাড়ির আলমাড়িতে রাখা সোনার গয়না নিয়ে গিয়ে ওই মোমো বিক্রেতা ও তার দোকানে থাকা ব্যক্তিদের দিয়ে দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গয়নার বাজার মূল্য প্রায় ৮৫ লক্ষ টাকা। সেই গয়না হাতাতেই নাবালককে বিনামূল্যে মোমো খাওয়ানোর ছক কষে ওই দোকানদার ও তার সঙ্গে থাকা দুই ব্যক্তি। বেশ কিছুদিন ধরে বিষয়টি প্রকাশ্যে আসেনি। কিন্তু সম্প্রতি ওই নাবালকের দিদি বাড়িতে এসে মায়ের কাছ থেকে গয়না চায়। তখনই আলমাড়ি খুলে চক্ষুচড়কগাছ হয় ওই নাবালকের মায়ের। বিষয়টি জিজ্ঞাসা করতেই সবটা বলে সে। তারপরেই ওই মোমো বিক্রেতা সহ তিন ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ওই নাবালকের বাবা বিমলেশ মিশ্র। তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)