• জগদ্দলে যুবককে পিটিয়ে খুন! গ্রেফতার তৃণমূলের যুবনেতা, বাড়িতে পাওয়া গেল....
    ২৪ ঘন্টা | ০৩ ফেব্রুয়ারি ২০২৬
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন! জগদ্দলকাণ্ডে অবশেষে গ্রেফতার তৃণমূলের যুবনেতা নমিত সিং। তাঁর বাড়িতে পাওয়া গেল  ৬টি লাঠি এবং একটি  টুপি। বাড়িটি সিল করে দিয়েছে পুলিস। নমিতকে জিজ্ঞাসাবাদ করছেন ব্যারাকপুর পুলিস কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিক।

    সরস্বতী পুজোর দিনে সন্ধ্য়ায় ভয়ংকর কাণ্ড। জগদ্দলে মোহনা মোড়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি সামনে যুবককে পিটিয়ে খুন!  পুলিস সূত্রে খবর, মৃতের নাম ইসাক আহমেদ। অভিযোগ সরস্বতী পুজোর দিন সন্ধ্যায় তাঁকে পিটিয়ে খুন করে দুষ্কৃতীরা। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের যুবনেতা নমিত সিংয়ের দিকে। তিনি আবার ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনীতা সিংয়ে ছেলে। 

    অর্জুন সিংয়ের দাবি, 'ওর একটা হবি আছে যে, আমি দলবদল নিয়ে লোককে মারব। আমাকে পুলিস কিছু করতে পারবে না'!দু'বার মাদক মামলায় নাম জড়িয়েছে। দু'বার মাদক মামলায় নাম জড়িয়েছে। আমার বাড়িতে  বাড়িতে বোমা মারার ঘটনা NIA ধরে নিয়ে গিয়েছে নমিতকে'। টরচার্জ চেম্বার ওর বাড়িটা। পুলিস তদন্ত করলে অনেক কিছু ওখানে পাবে'।

    জগদ্দলকাণ্ডে তিনজনকে গ্রেফতার করেছে পুলিস। কিন্তু মূল অভিযু্ক্ত নমিত অধরা ছিল।  ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের অবশ্য দাবি, 'প্রাক্তন সাংসদ ঘোলা জলে মাছ ধরতে চাইছে। পায়ের তলায় মাটি নেই। ঘটনা ঘটেছে। পুলিস তদন্ত করছে। গ্রেফতার হচ্ছে'। 

    এর আগে, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ ওঠেছিল।  নৃশংসতার সেই ছবি ধরা পড়েছিল সিসিটিভিতে। 

    পুলিস সূত্রে খবর, মৃতের নাম  শেখ জামির। পেশায় গাড়ি চালক।  বাড়ি ঘুটিয়ারীশরীফের রবীন্দ্র নগরে। আজ, মঙ্গলবার ভোরে ক্যানিংয়ের তালদিকে একাধিক বাড়ির সামনে নাকি ঘোরাঘুরি করছিলেন জামির! চোর সন্দেহে তাঁকে ধরেন এলাকার কয়েকজন। এরপর শুরু হয় গণপিটুনি। স্রেফ বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধরই নয়, রক্তাক্ত অবস্থায় লুঠিয়ে পড়লে, বছর সাতাশের ওই যুবকের পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। রক্তাক্ত অবস্থায় জামিরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। কিন্তু তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য় ছড়িয়ে এলাকায়। ওই যুবক সত্যিই চুরি করতে এসেছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিস।  খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।

    মৃতের স্ত্রী সাহিন শেখ বলেন, 'আমার স্বামী চোর হতে পারে না। ও গাড়ি চালায়। সোমবার গভীর রাতে একটি ফোন আসে আমার কাছে। বলা হয় থানা থেকে বলছি। পরে দেখলাম থানার নম্বর নয়। মঙ্গলবার সকালে খবর পাই। তবে যে বা যারা এমন মিথ্যা অপবাদ দিয়ে আমার স্বামীকে খুন করেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়। পুলিশকে ঘটনার বিয়ষয় জানিয়ে অভিযোগ করেছি'। 

  • Link to this news (২৪ ঘন্টা)