• রাতে পাশ থেকে উঠে গেল স্ত্রী, টেরই পেল না স্বামী! নাকি প্রতিবেশীদের কথাই সত্যি...
    ২৪ ঘন্টা | ০৪ ফেব্রুয়ারি ২০২৬
  • অরূপ বসাক: স্থানীয় ২ মহিলা সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে দেখেন রোজ যাকে দেখেন তারই ক্ষতবিক্ষত দেহ পড়ে রয়েছে মাঠে। ডুয়ার্সের নাগরাাটা ব্লকের শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের ফাতুরাইন শ্রমিক মহল্লায় শুরু হয়ে যায় হইচই।

    মৃত মহিলার নাম সরস্বতী সরকার ওঁরাও(৪০)। স্বামীর নাম সুরেশ ওঁরাও। মৃতদেহ দেখে স্থানীয় মানুষজনের প্রাথমিক ধারণা খুব নৃশংশভাবে খুন করা হয়েছে সরস্বতীকে। ভয়ংকর ওই ঘটনা ঘটিয়েছে তার স্বামীই। স্থানীয় সূত্রে খবর, সুরেশের পরকীয়া সম্পর্ক ছিল। 

    সুরেশকে আটক করেছে নাগরকাট থানার পুলিস। মৃতার পরিবারের অভিযোগ সুরেশ ওরাও এর সঙ্গে অন্য মহিলার পরকীয়া সম্পর্ক ছিল যার জেরে এই ঘটনা ঘটেছে সে। পুলিস মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি আজ পাঠাবে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

    সম্প্রতি জলপাইগুড়ির রায়পাড়ায় ঘটে যায় ভয়ংকর ঘটনা। সেখানে স্ত্রীকে কুপিয়ে খুন করেন স্বামী। গত ২৪ জানুয়ারি, দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করেন শ্রীকান্ত বর্মন। জলপাইগুড়ির ধুপগুড়ির ২ নম্বর ওয়ার্ডের রায়পাড়া এলাকার ঘটনা। স্ত্রীকে খুন করে অস্ত্র হাতে থানায় দৌড়ন শ্রীকান্ত। খবর জানাজানি হতেই তোলপাড় এলাকা।

    স্থানীয় মানুষজনের বক্তব্য, স্ত্রীর  পরকীয় সম্পর্কের কথা জানতে পেরেই শ্রীকান্ত স্ত্রীকে এক যুবকের হাতে তুলে দেন। তারপরই এদিন সকালে শ্রীকান্ত ওই যুবকের বাড়িতে হাজির হন। তার পরেই ওই ভয়ংকর ঘটনা ঘটে যায়। পুলিস সূত্রে খবর, মৃতা মহিলার নাম সোমা রায় বর্মন(৩২)। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।  স্থানীয় এক ব্যক্তি বলেন, স্বামীই স্ত্রীকে খুন করেছে। ওর বউ অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। আজ সকালে এসে ছেলেটা বউকে মার্ডার করে দিয়েছে। ঘটনার পরই অস্ত্র হাতে থানায় আত্মসমর্পণ করে শ্রীকান্ত।

  • Link to this news (২৪ ঘন্টা)