• জ্ঞানেশ কুমারকে পদচ্যুত করতে চায় তৃণমূল, আলোচনা রাহুল গান্ধীর সঙ্গে, পক্ষে অখিলেশ
    বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদচ্যূত করতে চায় তৃণমূল। তা‌‌ই তাঁর বিরুদ্ধে সংসদে ‘মোশন ফর রিম্যুভাল’ আনার পরিকল্পনা চলছে। এ ব্যাপারে তৃণমূলের পাশে দাঁড়িয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। কংগ্রেসকে পাশে পেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো দলের লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর সঙ্গে কথাও বলেছেন। রাহুল তাঁকে জানিয়েছেন, আমাদের কি সংখ্যা আছে? আপনার প্রস্তাব নিয়ে দলে আলোচনা করব।মুখ্য নির্বাচন কমিশনার সাংবিধানিক পদ। সাংবিধানিক পদে কেউ থাকলে তাঁর বিরুদ্ধে ‘মোশন ফর রিম্যুভাল’ আনতে কমপক্ষে ১০০ জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন। সংসদের যে কক্ষে তা আনা হবে, সেখানে ১৫ দিন আগে নোটিস দিতে হয়। দুই সভায় প্রস্তাব পাশ হয়ে ভোটভুটি শেষে তা যায় রাষ্ট্রপতির কাছে। বরাখাস্তের পক্ষে সংসদ সিলমোহর দিলে রাষ্ট্রপতি সেই মতো সিদ্ধান্ত নেন। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের সাংসদ ৪১ (মৌসম বেনজির নুর ইস্তফা দিয়েছেন)। ফলে সম-মনোভাপন্ন দলগুলিকে কাছে পেতে হবে তৃণমূলকে।যদিও এবার অধিবেশনে হাতে সময় নেই। তাই এবার বাজেট অধিবেশনে তা আনা সম্ভব হবে কি না, তা নিয়ে চর্চা চলছে। তবে তারই মধ্যে কংগ্রেস তথা বিরোধীদের এককাট্টা হওয়ার ক্ষেত্রে উদ্যোগ নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের লোকসভার নেতা হিসেবে বুধবারও সভায় হাজির ছিলেন তিনি। মোদি বিরোধী প্রবল প্রতিবাদে দলকে অংশ নেওয়ারও নির্দেশ দেন। রাহুল গান্ধীর তোলা প্রাক্তন সেনাপ্রধান নারাভানের লেখা বই অস্ত্র করে প্রধানমন্ত্রীকে কোণঠাসা করার কর্মসূচিতে তৃণমূল থাকবে বলেই জানিয়েছেন অভিষেক। কংগ্রেসের সাসসপেন্ড হওয়া সাত সাংসদেরও এদিন পাশে দাঁড়ান তিনি। বুধবার সংসদের প্রবেশদ্বার মকর দ্বারে বিক্ষোভরত সাসপেন্ড সাংসদের সঙ্গে এদিন কথা বলতে দেখা যায় অভিষেককে।
  • Link to this news (বর্তমান)