• দুর্ঘটনা কেড়েছে স্ত্রী-সন্তানকে! মৃতদেহ মর্গে রেখেই শুনানিতে হাজির মালদহের ইয়াসিন...
    ২৪ ঘন্টা | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
  • রণজয় সিংহ: মর্মান্তিক। স্ত্রী ও একমাত্র সন্তানের দেহ মর্গে রেখে এবার শুনানিকেন্দ্রে ছুটতে হল স্বামীকে! ঘটনাটি ঘটেছে মালদহে।

    জানা গিয়েছে, মালদহের গাজোল থানার খড়দহিল এলাকার বাসিন্দা এমডি ইয়াসিন আনসারী। পেশায় তিনি মাদ্রাসা শিক্ষক। কালিয়াচকের সুজাপুর নয়মৌজা হাই মাদ্রাসায় কর্মরত ইয়াসিন। স্ত্রী হালিমা খাতুন ও নয় মাসের পুত্র সন্তান আরিফ হাসান সুজাপুরেই থাকেন।

    এদিকে খসড়া তালিকা প্রকাশের পর এখন রাজ্যজুড়ে SIR শুনানি চলছে। শুনানির নোটিশ পেয়েছেন ইয়াসিন। ভোটার লিস্টে তাঁর নামের বানান ভুল। আজ, শুক্রবার ছিল শুনানি। সেইমতো গতকাল বৃহস্পতিবার রাতে স্ত্রী ও সন্তানকে বাড়ি ফিরছিলেন ইয়াসিন। বাস ধরার জন্য টোটোয় চেপে  ইংরেজবাজারের আমবাজারে আসছিলেন। 

    স্থানীয় সুস্থানি এলাকায় হঠাত্‍ নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় টোটোটি। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান ইয়াসিনের স্ত্রী হালিমা। গুরুতর আহত হয় নয় মাসের ছেলে। পরে হাসপাতালে মৃত্যু হয় তারও। শেষপর্যন্ত স্ত্রী ও ছেলের দেহ মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেখেই শুনানিকেন্দ্রে যান ইয়াসিন।

    এদিকে শুনানির সময়সীমা বাড়াতে পারে।  ৭ তারিখের বদলে ১০ তারিখ পর্যন্ত হতে পারে হিয়ারিং। কমিশন সূত্রে খবর, সেক্ষেত্রে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা যাবে না। বস্তুত, আজ শুক্রবার রাতে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক কমিশন চিঠিও পাঠিয়ে দেবেন বলে খবর। কমিশনের তরফে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা করা হবে।

    কমিশন সূত্রে খবর, রাজ্যে শুনানির কাজ ৯০ শতাংশই শেষ হয়েছে। কিন্তু এখনও ২-৩ জেলায় শুনানির কাজ বাকি। যেমন,  মালদা, উত্তর কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা। সেকারণেই নির্ধারিত দিনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাচ্ছে না।

    বাংলায় SIR নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, হিয়ারিংয়ে থাকতে দিতে হবে BLA-দের! শুধু তাই নয়, কেন নাম বাদ, কারণ দেখিয়ে ব্লকে-ব্লকে টাঙাতে হবে সেই ১.৩২ কোটির লিস্টও! এর অর্থ, লজিক্যাল ডিস্ক্রিপেন্সির তালিকা গ্রাম পঞ্চায়েত অফিস ও বিডিও অফিসে ঝোলাতে হবে। এরপর পূর্ব ঘোষিত ১৪ ফেব্রুয়ারি  চূড়ান্ত ভোটার তালিকা বেরনো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

    এদিকে সুপ্রিম কোর্টে SIR মামলায় সওয়াল করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে তুলে মুখ্যসচিবকে কড়া চিঠি পাঠিয়েছে কমিশন। শুধু তাই নয়, সোমবারের মধ্যে নির্দেশ পালন করে রিপোর্ট তলব করা হয়েছে।

    রাজ্যকে চিঠি কমিশনের


    ---১) দুজন ERO এবং দুজন AERO-র বিরুদ্ধে এখনও FIR হয়নি।

    ২) বসিরহাটের BDO ও AERO শুনানির জন্য ১১ জন অতিরিক্ত AERO=কে জয়েন করিয়েছিলেন। তাঁকে সাসপেন্ড করতে বলেছিল। এখনও ব্য়বস্থা নেওয়া হয়নি

  • Link to this news (২৪ ঘন্টা)