• নদীয়ার নরাধম! দেহ দেখেই চোখ কপালে প্রতিবেশীদের, মৃত মায়ের অঙ্গ বেচছে গুণধর ছেলে!
    ২৪ ঘন্টা | ০৯ ফেব্রুয়ারি ২০২৬
  • অনুপ দাস: মৃত্যুর পর অঙ্গদান এখন খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু টাকার বিনিময়ে চক্ষুদান! তাও আবার মায়ের! মৃত্যুর পর মৃত মায়ের চক্ষু টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল নদিয়ায়। গ্রেফতার করা হল পেশায় শিক্ষক ও পরিবারের সদস্যদের। ঘটনাটি ঘটেছে নদীয়ার কোতয়ালি থানা এলাকায়।

    এদিকে ধৃত ছেলের দাবি, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। সামাজিক কাজ করার জন্যই তিনি মায়ের চক্ষুদান করেছিলেন। অঙ্গদানের জন্য আগে থেকেই শংসাপত্র ছিল। সেটি ঠিক সময়ে তিনি দেখাতে পারেননি। অন্যদিকে, সূত্রের খবর জমি সংক্রান্ত বিভাগকে কেন্দ্র করে এলাকার মানুষের সঙ্গে পুরনো বিবাদের জেরে এমন ঘটনা।

    মৃত মহিলার নাম রাবিয়া বিবি(৬৫)। কৃষ্ণনগর কোতয়ালী থানার এলাকা  কালিরহাট সেনপুর এলাকার বাসিন্দা। বার্ধক্যজনিত অসুস্থতায় গতকাল তিনি মারা যান। প্রতিবেশীদের অভিযোগ, রাবিয়া বিবি মারা যাওয়ার পর মৃতদেহ কাউকে দেখতে দেওয়া হয়নি। এদিনই তাঁর ঘরে একটি মোডিক্যাল টিম আসে। ঘণ্টা দুয়ের সেই টিম ছিল। তারাই রাবিয়ার চোখ ও অন্যান্য অঙ্গ নিয়ে গিয়েছে। প্রতিবেশীরা এসে দেখেন মৃতার চোখ নেই। সম্ভবত তাঁর কিডনিও নেই।

    মৃতার শরীরে অঙ্গ নেই দেখতে পেয়েই প্রতিবেশীরা মৃতার ছেলে মেয়েদের এনিয়ে জিজ্ঞসা করেন। তারা জানতে পারেন যে রাবিয়া বিবি নিজের অঙ্গ দান করার কথা বলেছিলেন। তাঁর সেই ইচ্ছে মতোই অঙ্গ দান করা হয়েছে। কিন্তু প্রতিবেশীরা কাগজ দেখতে চাইলে সেই নথি ছেলেমেয়েরা তা দেখাতে পারেনি। তার পরই বিষয়টি পুলিসে অভিযোগ করা হয়। 

    খবর পেয়েই ছুটে আসে পুলিস। তারা মৃতদেহ তুলে নিয়ে যায়। সেটি ময়না তদন্তের জন্য কৃষ্ণনগর পুলিস মর্গে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ করা হয় মৃতের ৩ ছেলে, ২ মেয়ে ও এক ছেলের বউকে।

  • Link to this news (২৪ ঘন্টা)