• 'আমি অস্বীকার করি', SIR-র প্রতিবাদে এবার 'কবি' অভিষেকও!
    ২৪ ঘন্টা | ০৯ ফেব্রুয়ারি ২০২৬
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: SIR নিয়ে অভিনব প্রতিবাদ। এবার কলম ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। দীর্ঘ একটি কবিতা পোস্ট করলেন ফেসবুকে। নাম, 'আমি অস্বীকার করি'।

    মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবিতা লেখেন নিয়মিত। এছর বইমেলায়ও SIR নিয়ে তাঁর ছাব্বিশটি কবিতার বই প্রকাশিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মমতা নিজেই বলেন, 'SIR-র যে হয়রানি চলছে, যেহেতু সাল ছাব্বিশ, ছাব্বিশে ছাব্বিশটা কবিতা, আমি হেলিতে যেতে লিখে দিয়েছি ২-৩ দিনের মধ্যে। ওটা SIR হিসেবে বেরোবে। সংখ্যাটা ১৬২ হবে। আমরা একমাত্র ইনকাম বলে বইয়ের রয়্যালটি'।

    SIR প্রতিবাদে কবিতা লিখলেন অভিষেকও। যে কবিতার ছত্রে ছত্রে উঠে এসেছে সাম্প্রতিক পরিস্থিতির ভয়াবহতা। তিনি লিখেছেন,  ‘আমি অস্বীকার করি – এই হঠকারিতা, এই তালিকার শাসন, এই ভয়ের রাজত্ব'। তিনি মনে করিয়ে দিয়েছেন, শাসকের বুটের তলায় বিবেক ও সত্য পিষ্ট হলেও ইতিহাস কাউকে ক্ষমা করে না।

    বাংলায় SIR নিয়ে প্রথম খেকেই সুর চড়িয়েছে তৃণমূল। কমিশনের সঙ্গে সংঘাত তুঙ্গে। SIR মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের দাবি, SIR আতঙ্কে এখনও পর্য়ন্ত রাজ্যের মৃত্যু হয়েছে দেড়শো জনে। অভিষেক লিখেছেন, ‘এটা শুধু সংখ্যা নয়, এ রাষ্ট্রের লাগানো আগুনে মানুষের চিৎকার।’ তাঁর দাবি, রাষ্ট্র যখন প্রাণের বদলে কেবল পরিসংখ্যানের হিসাব রাখে, তখন মানুষের সম্মান ভূলুণ্ঠিত হয়।

    এদিকে রাজ্যজুড়ে যখন SIR-র শুনানি চলছে, তখন উত্তর ২৪ পরগনার বাগদায় আত্মহত্য়ার চেষ্টা করলেন BLO। নাম, সরজিত হালদার। পেশায় তিনি স্কুল শিক্ষক। আজ, সোমবার যে স্কুলে শিক্ষতা করেন, সেই পাথুরিয়া এফপি স্কুলে আত্মহত্যার চেষ্টা করেন সরজিত। দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান গ্রামবাসীরা। শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে কী কারণে আত্মহত্যার চেষ্টা? তা স্পষ্ট নয়।  স্থানীয় সূত্রে খবর, বাগদা বিধানসভা কেন্দ্রে  ৩০ নম্বর পার্টের BLO ছিলেন সরজিত্‍। পরিবারের লোকেদের দাবি, SIR-র কাজে চাপ হয়তো আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন তিনি।

    এর আগে, মুর্শিদাবাদের আত্মহত্যা করেছিলেন BLO। প্রাথমিক স্কুলের একটি ঘরেই পাওয়া গিয়েছিল প্রধানশিক্ষকের দেহ। SIR-র কাজের চাপেই আত্মহত্যা বলে অভিযোগ করেছিলেন পরিবারের লোকেরা।

    পুলিস সূত্রে খবর, মৃতের নাম  হামিমুল ইসলাম। মুর্শিবাদের রানিতলার  চর কৃষ্ণপুর বয়েজ প্রাথমিক বিদ্যালয়ের  প্রধানশিক্ষক ছিলেন তিনি। স্থানীয় খড়িবোনা গ্রাম পঞ্চায়েতের পূর্ব আলাইপুর গ্রামের একটি বুথের BLO হিসেবে কাজ করছিলেন। পরিবারের লোকেদের দাবি, রোজকার মতোই ঘটনার দিনও স্কুলে যান হামিমূল, কিন্তু আর বাড়ি ফেরেননি।  এরপর শুরু হয় খোঁজাখুঁজি। এমনকী, রানিতলা থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। শেষে রাতে   চর কৃষ্ণপুর বয়েজ প্রাথমিক বিদ্যালয়ের একটি ঘরেও পাওয়া যায় BLO0-র ঝুলন্ত দেহ! পরিবারের দাবি, SIR-র কাজে চাপ সহ্য় করতে পারছিলেন না  হামিমুল। সেকারণে আত্মহত্যা করেছেন তিনি। 

  • Link to this news (২৪ ঘন্টা)