• অগাস্ট থেকে নয়, এপ্রিল থেকেই যুবসাথী! কীভাবে আবেদন করবেন? জানালেন মুখ্যমন্ত্রী নিজেই..
    ২৪ ঘন্টা | ১০ ফেব্রুয়ারি ২০২৬
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অগাস্ট নয়, এপ্রিল থেকেই 'যুবসাথী'! ভোটে মুখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'এই প্রকল্পটা নতুন করে আনা হচ্ছে। স্মার্টকার্ড হোক, শিক্ষাশ্রী হোক, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হোক, সেগুলোর সঙ্গে  কোনও সম্পর্ক নেই। কিন্তু অন্য় প্রকল্প যদি টাকা না পায়, তাহলে দেড় হাজার টাকা করে পাবেন আগামী পাঁচ বছর। তারপর আবার রিনিউ হবে, যতদিন না চাকরি না পাচ্ছে'।

    রাজ্য বাজেটে বড় চমক। ভোটমুখী বাংলায় ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত যুব সমাজের কর্মসংস্থানের পথে সাহায্য করার নয়া প্রকল্প চালু করল রাজ্য সরকার। নাম, 'যুবসাথী'। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা বসেছিলাম ১৫ আগস্ট থেকে করব। কিন্তু যেহেতু পয়লা এপ্রিল থেকে আর্থিক বছর শুরু হয়, কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকে দেব বলে ঠিক করেছি। কিন্তু তার আগে তো আবেদনপত্র জমা নিতে হবে। ফলে আমরা যেটা ঠিক করেছি, কাগজে বিজ্ঞাপন করব'।

    মুখ্যমন্ত্রী জানান, 'যেহেতু SIR নিয়ে সবাই ব্যস্ত, তাদের তো তোলা যাবে না। ২৯৪ বিধানসভা কেন্দ্রে ২৯৪ ক্যাম্প করব। দুয়ারের সরকারের মতো, তিনটে ডিপার্টমেন্ট থাকবে। একটা টিম যুবসাথীর জন্য, দ্বিতীয় টিম, আমাদের কৃষির জন্য় ক্ষেতমজুর যারা আছে। আমরা কৃষকদের ২ লাখ টাকা করে দিই, শস্যবিমা দিই। আমরা বছরে ১০ হাজার দিই, যাঁরা এক একরেরও বেশি জমি আছে। যাঁদের এক কাটাও জমি আছে, তারা চার হাজার টাকা করে পায়'।

    মুখ্যমন্ত্রীর কথায়, 'দুটো প্রকল্প ঘোষণা করা হয়েছে। যেটা ক্ষেত মজদুরদের। ক্য়াম্পে এসে নামটা লেখাতে হবে। ক্ষেতমজুর মানে ভূমিহীন যাঁরা, ভূমিহীন চাষী, অথচ ভূমিকে চাষ করে। বছরে দু'বার ২ হাজার টাকা করে দেওয়া হবে। এক কাটা করে জমি যাঁর আছে, তাঁকে চার হাজার টাকা দেওয়া হয় ২ বারে। তাছাড়াও মাইনর, যাঁরা দেড় হাজার টাকার মধ্য়ে, সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত পে করে। স্যালো পাম্পের জন্য। যেটা ওরা পাওয়ার ডিপার্টমেন্টকে দিত, সেটাও ফ্রি করে দেওয়া হচ্ছে। প্রাইভেটে যারা করে, তাঁদের তো কিছু বলছি না। তারা নিজেরা দিয়ে করছে'।

    মুখ্য়মন্ত্রীর ঘোষণা, 'যাঁরা আমাদের কাছে দরখাস্ত করবে, ২ হাজার টাকার মধ্য়ে, তাঁদের জন্য কৃষি দফতরের লোক থাকবে, যুব ডিপার্টমেন্ট থাকবে, আর সেচ, বিদ্য়ুত্‍। এই টাকা বিদ্যুত্‍ দফতর নিত। চারটে ডিপার্টমেন্টে চারজন থাকবে।একটা বিধানসভা একটা ক্যাম্প হবে। ১৫ থেকে ২৬ তারিখ পর্যন্ত সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই ক্য়াম্প হবে। ছুটির দিনগুলি বাদ দিয়ে। যাঁরা আবেদন করবেন, তাঁরা রিসিট পাবেন এবং ডিজিটালিও করা হবে'।

  • Link to this news (২৪ ঘন্টা)