• বড় খবর! রাজ্য জুড়ে SIR বিতর্ক! ঘোষণা হল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন...নাম না থাকলে কী করবেন?
    ২৪ ঘন্টা | ১১ ফেব্রুয়ারি ২০২৬
  • অর্কদীপ্ত মুখোপাধ্যায়: ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্রুত পদক্ষেপের বার্তা দিল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ১০ ফেব্রুয়ারি জারি হওয়া এক নির্দেশিকায় সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিইও) ও জেলা শাসকদের জানানো হয়েছে, নোটিস সংক্রান্ত মামলা, দাবি ও আপত্তির নিষ্পত্তি নির্দিষ্ট সময়সীমার মধ্যেই করতে হবে।

    পশ্চিমবঙ্গের বিশেষ সংশোধন প্রক্রিয়া (SIR) ঘিরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। পরিবর্তিত সূচি অনুযায়ী, রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। মঙ্গলবার নতুন সময়সূচী ঘোষণা করে এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

    নির্দেশে বলা হয়েছে, ১৪ ফেব্রুয়ারির পর এক সপ্তাহের মধ্যে ইলেক্টোরাল রোল অফিসার (ইআরও) ও অ্যাসিস্ট্যান্ট ইআরও-দের (এএইআরও) নথি যাচাই করে উপযুক্ত সিদ্ধান্ত নিতে হবে। নোটিস পাওয়া ব্যক্তিরা ইসি-র উল্লেখিত নথির উপর নির্ভর করতে পারবেন এবং জমা দেওয়া আপত্তিগুলিও যথাযথভাবে বিবেচনা করতে হবে। প্রয়োজনে ব্যক্তিগত শুনানির ব্যবস্থাও রাখা যেতে পারে।

    রাজ্য নির্বাচন দফতর স্পষ্ট করেছে, সুপ্রিম কোর্টের নির্দেশ ও নির্ধারিত সময়সীমা কঠোরভাবে মেনে চলতে হবে। কোনও রকম গাফিলতি বা বিচ্যুতি ধরা পড়লে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে।

    এসআইআর-২০২৬ সংক্রান্ত কাজে যুক্ত সব ইআরও ও এএইআরও-দের এই নির্দেশ দ্রুত পৌঁছে দেওয়ার কথাও বলা হয়েছে। নির্বাচন দফতরের মতে, স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ।

    শীর্ষ আদালতের নির্দেশের পরেও মাইক্রো অবসার্ভারদের নিয়োগ নিয়ে ধোঁয়াশা  বাড়ছে। ৮৫০৫ জনের তালিকা আপাতত স্ক্রুটিনি করবে কমিশন। তার পরে তাদের যুক্ত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।

    সিইও দফতর থেকে রাজ্যের কাছে তাদের বায়োডাটা চাওয়া হয়েছে। ফলে এদের মধ্যে কতজনকে কমিশন কবে নিয়োগ করবে সেটা স্পষ্ট নয়। 

    অন্যদিকে গ্রুপ বি এর তালিকা পাঠালেও তালিকায় অন্যান্য গ্রুপের অফিসার আছেন। লোয়ার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক।

    রাজ্য সরকারের কাছে জানতে হবে এরা গ্রুপ বি কি না...

    এমনকি আবার এদের মধ্যে অনেকে AERO হিসেবে কাজ করছেন। তাকে কিভাবে মাইক্রো অবসার্ভার নিযুক্ত করা যাবে? এছাড়াও টাইপিস্ট, ইঞ্জিনিয়ার আছেন 

    রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে রাজ্য প্রশাসনকে চিঠি লিখে জানতে চাওয়া হয়েছে এদের বায়োডাটা কি? 

    রাজ্যের উত্তর না পাওয়া পর্যন্ত আপাতত কোনভাবে কাউকে নিয়োগ নয়। 


    এদের আবার সিস্টেম এ লগ ইন করতে হবে। লগ ইন ক্রিয়েট করতেই ৬ থেকে ৭ দিন লাগবে। ফলে কবে নিয়োগ হবে তা নিয়েই উঠছে প্রশ্ন।

     

     

  • Link to this news (২৪ ঘন্টা)