• পাইপ পড়ে দু’জনের মৃত্যুতে ধৃত এক, নজরে নির্মাণের বৈধতা
    আনন্দবাজার | ১২ ফেব্রুয়ারি ২০২৬
  • হাওড়ার তেরোতলা ট্রেড সেন্টার থেকে লোহার পাইপ মাথায় পড়ে দু’জনের মৃত্যুর ঘটনায় পুলিশএক নির্মাণ শ্রমিককে গ্রেফতার করেছে। ধৃতের বিরুদ্ধে অনিচ্ছাকৃত ভাবে মৃত্যু ঘটানোর মামলা দায়ের করা হয়েছে। পুলিশের দাবি, ঘটনার পর থেকে ঠিকাদার সংস্থারসুপারভাইজ়ার-সহ আরও ১১ জন শ্রমিক গা-ঢাকা দিয়েছেন। পলাতকদের খোঁজে মঙ্গলবার রাত পর্যন্ত তল্লাশি চলেছে। ওই বহুতলের উপরের তলায় যে নির্মাণকাজ শুরু হয়েছে, সেটির বৈধতা সম্পর্কে জানতে চেয়ে হাওড়া পুরসভাকে চিঠি দিয়েছে পুলিশ।

    মঙ্গলবার দুপুরে ওই তেরোতলা বাড়ির ছাদ থেকে একটি ছ’ফুট লম্বা লোহার পাইপমাথায় পড়ায় মারা যান মঙ্গলাহাটের এক ব্যবসায়ী ও এক জন মোটবাহক। প্রাথমিক তদন্তে জানা যায়, ওই বহুতলের উপরে আরও একটি তলের নির্মাণকাজ চলছিল। যে শ্রমিকেরা কাজ করছিলেন, তাঁদের হাত থেকে লোহার পাইপটি পিছলে নীচে ওই দু’জনের মাথায় এসে পড়ে। ঘটনারপরেই ছাদে কর্মরত সুপারভাইজ়ার ও শ্রমিকেরা পালিয়ে যান। ঘটনাস্থলে এসে হাওড়ার নগরপাল আকাশ মেঘারিয়া জানিয়েছিলেন,কড়া ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে নেমে রাত ২টো নাগাদ চ্যাটার্জিহাটের ক্যারি রোডের বাড়ি থেকে মহম্মদ তাজউদ্দিন নামেএক নির্মাণ শ্রমিককে গ্রেফতার করা হয়।

    পুলিশ জানায়, দুর্ঘটনার পরে শ্রমিকেরা পালিয়ে গেলেওতল্লাশি চালানোর সময়ে ছাদ থেকে একটি মানিব্যাগ উদ্ধার হয়। সম্ভবত তাড়াহুড়ো করে পালানোর সময়ে সেটি ছাদে পড়ে গিয়েছিল।পুলিশ জানায়, সেই ব্যাগের ভিতর থেকে একটি ফোন নম্বর পেয়ে তা ট্র্যাক করে তাজউদ্দিনকেতাঁর বাড়ি থেকে গ্রেফতার করাহয়।

    এ দিকে, পুলিশ হাওড়া পুরসভাকে চিঠি দিয়ে জানতে চেয়েছে, ওই নির্মাণ সংস্থা তেরোতলার ছাদে যে কাজ করছে, তাতেপুরসভার অনুমোদন আছে কিনা। এক পুরকর্তা জানিয়েছেন, তেরোতলা বাড়িটির নকশার অনুমোদনপুরসভা থেকে নেওয়া হয়েছিল কিনা, তা এখনও জানা যায়নি। কারণ, এ সংক্রান্ত কোনও কাগজপুরসভার কাছে নেই। বিল্ডিং বিভাগকে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)