• বিজেপি বিধায়ক 'নিখোঁজ', ভোটের আগে টর্চ হাতে রাস্তায় সাধারণ মানুষ...
    ২৪ ঘন্টা | ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  • দিব্য়েন্দু সরকার:  ভোটমুখী বাংলায় 'নিখোঁজ' বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক! 'সন্ধান পেলে খবর দিন' ,  পোস্টার হাতে খুঁজতে বেরোলেন সাধারণ মানুষ। দিনে বেলায় জ্বালানো হল টর্চ। অভিনব প্রতিবাদে ছবি দেখা গেল হুগলির গোঘাটে।

    বাম আমলেও দীর্ঘদিন বিধায়ক ছিলেন। ফরওয়ার্ড ব্লক থেকে বিজেপি যোগ দেওয়ার পর গোঘাটে প্রার্থী হন বিশ্বনাথ কারক। কবে? একুশের বিধানসভা ভোটে। জেতেনও। কিন্তু তারপর থেকে নাকি তাঁকে আর এলাকায় দেখা যায়নি! সামনেই ছাব্বিশের বিধানসভা ভোট। পথে নামল তৃণমূল।

    এদিন গোঘাটের বকুলতলা থেকে থানা পর্যন্ত বিধায়কের নামে নিখোঁজ পোস্টার নিয়ে মিছিল বের হয়। মিছিলে অবশ্য় দলের ব্যানার বা পোস্টার ছিল না। কিন্তু নেতৃত্বে ছিলেন গোঘাটের গোঘাট বিধানসভা এলাকার প্রথমসারির তৃণমূল নেতানেত্রীরা। তাঁদের অভিযোগ, সাধারণ মানুষের ভোটেই বিধায়ক হয়েছেন বিশ্বনাথ। অথচ তাঁর কাছ থেকে ন্য়ূনতম পরিষেবাটাও পাননি কেউ। ভোটে জেতার পর আর গোঘাটমুখো হননি। বিধায়কের অবশ্য দাবি,  'ভয়েতে  দিশেহারা হয়ে এইসব করছে তৃণমূল। কিছু বলার নেই'।

    এর আগে নিখোঁজ পোস্টার পড়েছিল উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে। । কোন্নগর নবগ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় পোস্টারে লেখা ছিল,  'রাস্তাগুলো হচ্ছে শেষ বিধায়ক আমার নিরুদ্দেশ'। কোনটায় আবার লেখা, 'বিধায়ক তুমি আছো কোথা,কবে শুনবে মানুষের ব্যাথা'।

    উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। পেলে অবশ্যই জানাবেন। ভারতীয় জনতা পার্টির নামে পোস্টার মারা হয়েছিল। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, ভোটের পর থেকে আর সেভাবে এলাকায় দেখা যায় না বিধায়ককে। ফলে মানুষ অসুবিধার কথা কাকে জানাবেন?

    তৃণমূল বলে উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়ে আছে। এই তার অবস্থা,রাস্তায় চলা দায়। পুজোর সময় তাপ্পি মারে আবার কিছুদিন পর পিচ উঠে রাস্তায় চলা দায় হয়। নবগ্রাম, কানাইপুর, রঘুনাথপুরে ছবিটা একই। কোনও কাজেই বিধায়ককে পাওয়া যায় না তা শাসক দলের লোকই বলে উত্তরপাড়ায়। সাধারণ মানুষতো বলবেই। পালটা জবাব দিয়েছিলেন কাঞ্চনও। বলেছিলেন, 'এখন কেউ যদি দেখেও না দেখতে পায় তাহলে  কিছু করার নেই। কারণ আমি তোর পাড়ায় আসি,  যে অফিস আছে সে অফিসে বসি। প্রয়োজনীয় কাজ করি'। 

  • Link to this news (২৪ ঘন্টা)