• চা খাওয়ার জন্য বেরতেই ফেসিলিটি ম্যানেজারকে... দিনেদুপুরে সরকারি হাসপাতালে ভয়ংকর ঘটনা....
    ২৪ ঘন্টা | ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  • শ্রীকান্ত ঠাকুর: দিনেদুপুর সরকারি হাসপাতাল চত্বর থেকে অপহরণ! একেবারে ফিল্মি কায়দায় হাসপাতালে এক কর্মীকেই তুলে নিয়ে চলে গেল দুষ্কৃতীরা! অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে পুলিস। ধরা পড়েছে ২ অপহরণকারীও। ঘটনায় তুমুল চাঞ্চল্য় ছড়াল বালুরঘাটে।

    পুলিস সূত্রে খবর, অপহৃত ব্যক্তির নাম ধ্রুব রঞ্জন চৌধুরী। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার পদে কর্মরত তিনি। ঘড়িতে তখন সাড়ে দশটা। আজ, বৃহস্পতিবার চা খাওয়ার জন্য় হাসপাতালে গেটের বাইরে বেরোন ধ্রব। অভিযোগ, দোকান থেকে তাঁকে একটি সাদা গাড়িতে তুলে নিয়ে যায় চারজন দুষ্কৃতী। দুইপক্ষের মধ্যে রীতিমতো ধস্তাধস্তিও হয়। ঘটনার আকস্মিকতা হকচকিয়ে যান সকলে।

    এদিকে খবর পেয়ে গাড়ি পিছনে ধাওয়া করে বালুরঘাট থানার পুলিস। ঘন্টা দুয়েকের টানটান নাটক। শেষে দক্ষিণ দিনাজপুরেও তপন এলাকার  দাঁড়াল হাট গ্রামের পাশে জঙ্গল থেকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ফেসিলিটি ম্যানেজার করে উদ্ধার করা হয় বলে খবর। গ্রেফতার করা হয় ২ অপহরণকারী। গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিস। থানায় অভিযোগ দায়ের করেছেন অপহৃত ব্যক্তি পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ।

    এর আগে, পূর্ব মেদিনীপুরের ময়নায়ও স্কুল যাওয়ার পথে ফিল্মি কায়দা অপহরণ করা হয় এক BLO-কে। শেষে নিজের বুদ্ধির জোরে বাড়িতে ফেরেন তিনি। হাওড়া থেকে BLO-কে উদ্ধার করেন পরিবারের লোকেরাই।

    ঘটনাটি ঠিক কী? ময়না বিধানসভা কেন্দ্রের ২০৯ ও ২৫৯ নম্বর পার্টের BLO মলয় বর্মন। বাড়ি, ময়নার লালুয়াগেড়িয়া গ্রামের। পেশায় তিনি প্রাথমিক স্কুলের শিক্ষক। পরিবারের লোকেদের দাবি, ঘটনার দিন স্কুল যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান মলয়। এরপর রাতে আবার নিজেই বাড়ির লোককে হাওড়া স্টেশন থেকে তাঁকে উদ্ধার করে নিয়ে যেতে বলেন। 

    অভিযোগ. সেদিন স্কুলে যাওয়ার পথে ফোনে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে মলয়কে নিমতৌড়িতে ডাকেন এক অপরিচিত। এরপর সেখানে গেলে তাঁকে গাড়িতে উঠতে বলা হয় তাঁকে। গাড়িতে ওঠার পরই জ্ঞান হারান ওই শিক্ষক। এরপর জ্ঞান ফিরলে দেখেন, একটি ঘরে রয়েছেন তিনি। মোবাইলটি নেই। এরপর গভীর রাতে দুষ্কৃতীদের চোখে ধুলো দিয়ে পালান। কেন এই অপহরণ? তা স্পষ্ট নয়।

     

  • Link to this news (২৪ ঘন্টা)