• ফের ‘SIR’ আতঙ্কে মৃত্যুর অভিযোগ, নির্বাচন কমিশনকেই দায়ী করছে পরিবার
    এই সময় | ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  • রাজ্যে ফের SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ। ভোটার তালিকার নিবিড় সংশোধনের শুনানির (SIR) নোটিস পাওয়ার পরে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। আতঙ্কেই এই চরম পদক্ষেপ করেছেন তিনি বলে দাবি পরিবারের। এই মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করছে পরিবার।

    মৃতের নাম সফিউল হক (৪৪)। তিনি কোচবিহার ২ ব্লকের (Coochbehar) ঢ্যাংডিংগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার ওই ঘটনা ঘটেছে।

    মৃতের দাদা আতাউল হক জানিয়েছেন, দু;বার নোটিস এসেছিল সফিউলের নামে। প্রথমে জানুয়ারি মাসে এক বার নোটিস এসেছিল। বুধবার ফের নোটিস আসে। বৃহস্পতিবার তাঁর শুনানি ছিল। এই আতঙ্কে বুধবার সারা রাত ঘুমাতে পারেনি তিনি।

    পরিবারের দাবি, গত ২১ জানুয়ারি কোচবিহার ২ নম্বর ব্লকের বিডিও অফিসে তথ্যগত অসঙ্গতির কারণে ডাকা হয়েছিল সফিউলকে। সেখানে তাঁর কাছ থেকে শুধু কাস্ট সার্টিফিকেট নেওয়া হয়। অন্যদের কাছ থেকে আরও অনেক নথি নেওয়া হচ্ছিল। কিন্তু সফিউলের কাছ থেকে কেবল মাত্র কাস্ট সার্টিফিকেট নিয়েছিলেন আধিকারিকেরা। এই বিষয়টি নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন বলে পরিবারের অভিযোগ।

    জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে সফিউল তাঁর স্ত্রীকে বিডিও অফিসে যেতে বলেন। তার পর ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করেন ।

    এই মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকেই (Election Commssion) দায়ী করেছেন আতাউল। তাঁর দাবি, শুনানি হওয়ার পর থেকেই মানসিক চাপের মধ্যে সফিউল। তাঁকে জেলে পাঠিয়ে দেওয়া বলেও মনে করতেন তিনি।

    কোচবিহার-২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সভাপতি শুভঙ্কর দে-রও দাবি, SIR-র কারণেই সফিউল আতঙ্কে আত্মঘাতী হয়েছেন। নির্বাচন কমিশন সাধারণ মানুষদের বিপদে ফেলে দিয়েছে বলেও অভিযোগ তাঁর।

  • Link to this news (এই সময়)