• মাসে ১৫০০ টাকা পেতে প্রথমদিনেই ২ লাখ আবেদন! কোথায় কীভাবে যুবসাথীর রেজিস্ট্রশন করবেন? কী কী নথি দরকার? কারা পাবেন, কারা পাবেন না?
    ২৪ ঘন্টা | ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  • অয়ন ঘোষাল: এপ্রিলের শুরুতেই বাংলার যুবসাথী প্রকল্প চালু হচ্ছে রাজ্যে। বিক্ষিতভাবে রাজ্যের কিছু জায়গায় রবিবার থেকেই যুবসাথী ক্যাম্প চালু হয়েছে। সার্বিকভাবে সোমবার ১৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যের সর্বত্র সকাল ১০টা থেকে চালু হয়েছে যুবসাথী রেজিস্ট্রশন শিবির। রবিবার প্রথম দিনেই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন জমা পড়েছে ২ লাখ। রাজ্যের অন্তবর্তী বাজেটে এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রাথমিকভাবে অগাস্ট মাস থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা ঘোষণা হয়েছিল বাজেটে। পরে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এপ্রিল মাস থেকেই বাংলার যুবক-যুবতীরা এই প্রকল্পের মাধ্যমে ১,৫০০ টাকা অর্থ সাহায্য পাবেন।

    কারা পাবেন যুবসাথী?

    ১) আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

    ২) আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

    ৩) এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র কর্মহীন প্রার্থীরাই অর্থসাহায্য পাবেন।

    ৪) কর্মহীন প্রার্থীরা সর্বাধিক ৫ বছর পর্যন্ত এই আর্থিক সাহায্য পাবেন।

    ৫) স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ বা রূপশ্রী, শিক্ষাশ্রী প্রকল্পের সুবিধাভোগীরাও এই প্রকল্পে অর্থ সাহায্য পাবেন।

    কারা পাবেন না যুবসাথী?

    ১) সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কর্মরতরা এই প্রকল্পের আওতাভুক্ত নন।

    ২) রাজ্য সরকারের অন্য কোনও একটি সামাজিক সুরক্ষা প্রকল্পের বা স্কিম উপভোক্তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না। 

    ৩) অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক ভাতা, যাঁরা পেয়ে থাকেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।

    কবে পর্যন্ত আবেদন বা রেজিস্ট্রশন করা যাবে?

    ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি বিধানসভায় ক্যাম্প করা হবে। দুয়ারে সরকার ক্যাম্পের আদলে বাংলার যুবসাথী প্রকল্প আবেদন গ্রহণের জন্যেও শিবির বা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সেখানেই এই প্রকল্পের জন্য আবেদন পত্র পাওয়া যাবে। নিজের বিধানসভা অনুযায়ী নির্দিষ্ট ক্যাম্প লোকেশন জানতে সরকারি APAS পোর্টালে খোঁজ নিতে হবে। 

    সময়: সকাল ১০টা থেকে বিকেল ৫টা।

    কী কী নথি নিয়ে যেতে হবে?

    ১) আধার কার্ড

    ২) মাধ্যমকি বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড

    ৩) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র

    ৪) ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস

    ৫) সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি

    ৬) মোবাইল নম্বর (ওটিপি ও স্ট্যাটাস সংক্রান্ত কাজের জন্য)

    কীভাবে আবেদন করবেন?

    ১) আবেদন সম্পূর্ণ অফলাইনে।

    ২) নির্দিষ্ট দিনে ক্যাম্পে উপস্থিত হয়ে ফর্ম সংগ্রহ ও জমা দিতে হবে।

    ৩) ক্যাম্পেই নথি যাচাই করা হবে।

     

     

  • Link to this news (২৪ ঘন্টা)