• ফোন করে ডেকেছিল শ্বশুর, গোয়ালঘরে মিলল জামাইয়ের ঝুলন্ত দেহ
    ২৪ ঘন্টা | ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  • নকিব উদ্দিন গাজী: শ্বশুরবাড়িতে মিলল সদ্য় বিবাহিত জামাইয়ের ঝুলন্ত দেহ। প্রতিবেশীদের অভিযোগ জামাইকে নিয়ে শ্বশুরবাড়িতে বেশ অশান্তি ছিল। ওই ঘটনা নিয়ে তোলপাড় দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে এনিয়ে ছড়াল উত্তেজনা।

    পুলিস সূত্রে খবর, মৃতের নাম রাকেশ পাত্র(২০)। রাকেশের পরিবার সূত্রে খবর, মাস পাঁচেক আগে পাশের গ্রাম নগেন্দ্রগঞ্জের বাসিন্দা রিনা মণ্ডলকে ভালোবেসে বিয়ে করে রাকেশ। এই বিয়ে দুটি পরিবারের মধ্যে প্রথম থেকেই মতবিরোধ ছিল। সম্প্রতি মেয়েটি বাপের বাড়ি চলে যায়। কিন্তু তা হলে এমনভাবে মরতে হল রাকেশ কে, মেনে নিতে পারছেন প্রতিবেশীরা।

    রাকেশের পরিবারের দাবি, শিবরাত্রির দিন ফোন করে রাকেশকে ডাকেন তার শ্বশুর। ফোন পেয়ে শ্বশুরবাড়িতে যায় রাকেশ। পরদিন রাকেশের কাকাশ্বশুরের গোয়ালঘর থেকে উদ্ধার হয় রাকেশের ঝুলন্ত দেহ। রাকেশকে ওই অবস্থায় পেয়ে শ্বশুরবাড়ির তরফে খবর দেওয়া হয় রাকেশের পরিবারকে।

    পরিবারের তরফে সাগর থানা-য় বিষয়টি জানানো হয়। ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মর্গে পাঠায় পুলিস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

    এদিকে, ওই ঘটনার জেরে উত্তেজনা সৃষ্টি হল এলাকায়। পারিবারের দাবি এমন মৃত্যুর পেছনে জোরাল কোনও রহস্য রয়েছে। ময়না তদন্তের পর দেহ দাহ না করে তা ঘরেই রেখে দিয়েছে পরিবার। তাদের দাবি, ময়না তদন্তের রিপোর্ট আগে আসুক, তার পরে দেহ দাহ করা হবে। গ্রামবাসীদের চাপে পড়ে রিনা মণ্ডল ও তার বাড়ির ৬ জনকে থানায় নিয়ে গিয়েছে পুলিস।

     

  • Link to this news (২৪ ঘন্টা)