• ‘কমিশন এখনও whatsapp-এই নির্দেশ দিচ্ছে’, একাধিক স্ক্রিনশট শেয়ার অভিষেকের
    এই সময় | ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  • হোয়াটসঅ্যাপ গ্রুপেই নির্বাচন কমিশন যাবতীয় নির্দেশ দিচ্ছে। বুধবার হাতেগরম প্রমাণ পেশ তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এক্স হ্যান্ডলে বেশ কয়েকটি স্ক্রিনশট শেয়ার করে এমনই দাবি করেন অভিষেক। তাঁর পোস্টে উঠে এল বিশেষ পর্যবেক্ষক IAS সি মুরুগানের নামও।

    অভিষেক এক্স পোস্টে লেখেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ প্রকাশ্যে অমান্য করার এক্তিয়ারও কি নির্বাচন কমিশনের রয়েছে? দেশের সর্বোচ্চ আদালত বারবার স্বচ্ছতা, যথাযথ প্রক্রিয়া এবং কমিউনিকেশনের ক্ষেত্রে যথাযথ চ্যানেল ব্যবহারের কথা বলেছে। অথচ আমরা দেখছি, হোয়াটসঅ্যাপের মাধ্যমেই নির্দেশ দেওয়া হচ্ছে।’

    অভিষেকের সংযোজন, আশ্চর্যের বিষয় হলো সি মুরুগানের মতো স্পেশাল রোল অবজ়ার্ভার বার্থ সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা সংক্রান্ত নির্দেশিকার জন্যও হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করছেন। মাইক্রো অবজ়ার্ভারদের সেই গ্রুপেই নির্দেশ দিচ্ছেন।

    অভিষেক প্রশ্ন তোলেন, ‘নির্বাচন কমিশনকে কি মনে করিয়ে দিতে হবে, সুপ্রিম কোর্ট খুব সুনির্দিষ্ট ভাবে বলেছে যে মাইক্রো অবজ়ার্ভারদের ভূমিকা কী। তা হলে কেন এই ধরনের নির্দেশ বাইপাস করা হচ্ছে? কার নির্দেশে করা হচ্ছে?’

    এখানেই শেষ নয়। অভিষেক আরও গুরুতর বিষয় নিয়ে এ দিন প্রশ্ন তুলেছেন। রোল অবজ়ার্ভারদের জেলাওয়াড়ি নিয়োগ করা হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, এই পর্যবেক্ষকদের লগইন ক্রেডেনশিয়াল কলকাতা থেকে অ্যাক্সেস করা হচ্ছে। লগইন ডেটার অপব্যবহার করে কিছু কমিউনিটিকে টার্গেট করা হচ্ছে বলেই মত তাঁর। আর সবটাই হচ্ছে, দিল্লিতে বসে থাকা নির্বাচন কমিশনের ‘পলিটিক্যাল মাস্টার’দের অঙ্গুলিহেলনে। নির্বাচন কমিশনের ভূমিকা আরও এক বার দেশের সর্বোচ্চ আদালতে তুলে ধরার কথাও বলেন অভিষেক।

  • Link to this news (এই সময়)